× Banner
সর্বশেষ
জাতীয় চিড়িয়াখানায় আকস্মিক পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ১২ শিশুর প্রাণ গেল, মোট মৃত্যু ৪৫১ জনদুর্ভোগ কমাতে চন্দ্রগঞ্জকে উপজেলায় উন্নীত করা হয়েছে – পানি সম্পদ মন্ত্রী পাইকগাছায় ফুটবলে চলার সাথী ; দড়ি টনায় হাঁটার সাথী চ্যাম্পিয়ন  পাইকগাছা জিরো পয়েন্টে সড়ক প্রশস্তকরণে বড় বাধা বৈদ্যুতিক খুঁটি, বাড়ছে জনদুর্ভোগ ও দুর্ঘটনার শঙ্কা ভারতীয় ভিসায় নিষেধাজ্ঞা বহাল স্থবির ভ্রমন খাত বেনাপোলে বিজিবির অভিযানে চোরাচালান পণ্য আটক  নতুন প্রজন্মকে সুস্থ ও সচেতনভাবে গড়ে তোলাই সরকারের প্রধান লক্ষ্য – ভূমি ও পার্বত্য চট্টগ্রাম প্রতিমন্ত্রী ধর্মীয় ও ভাষাগত গোষ্ঠী বাংলাদেশের অবিচ্ছেদ্য অংশ -তথ্যমন্ত্রী সেবার নামে হয়রানি এবং অপচিকিৎসা থেকে বিরত থাকতে হবে -ভূমি প্রতিমন্ত্রী

‘কাবালি’ ‘বাহুবলি’র ও রেকর্ড ভাঙল

admin
হালনাগাদ: রবিবার, ২৪ জুলাই, ২০১৬

বিনোদন ডেস্ক: বহুল আলোচিত সিনেমা কাবালি। এতে অভিনয় করেছেন রজনীকান্ত। গত ২২ জুলাই মুক্তি পেয়েছে সিনেমাটি।

মুক্তির পর প্রথম দিনেই বাহুবলিদ্য বিগিনিং সিনেমার রেকর্ড ভেঙেছে কাবালি। পাশাপাশি কোনো ভারতীয় সিনেমা হিসেবে প্রথমদিনে সর্বোচ্চ আয়ের রেকর্ড এখন এ সিনেমাটির  দখলে।

অন্ধ্র বক্স অফিসের বরাত দিয়ে ভারতীয় একটি সংবাদমাধ্যম এক প্রতিবেদনে জানিয়েছে, বিশ্বব্যাপী তিনটি ভাষায় (তামিল, তেলেগু এবং হিন্দি) মুক্তিপ্রাপ্ত কাবালি সিনেমার প্রথম দিনের আয় ৮৭.৫ কোটি রুপি। যার মধ্যে নিট আয় ৫৩.৫৯ কোটি রুপি।

দেশিয় বক্স অফিসে সিনেমাটির নিট আয় ৪৭.২ কোটি রুপি। এর আগে বাহুবলিদ্য বিগিনিং সিনেমার নিট আয় ছিল ৪২.১ কোটি রুপি। যা ছিল প্রথম দিনে কোনো ভারতীয় সিনেমার সর্বোচ্চ আয়ের রেকর্ড।

জানা গেছে, কাবালি তামিলনাড়ুতে ২১.৫ কোটি, অন্ধ্রপ্রদেশে ১২.৪ কোটি, কর্ণাটকে ৭.৭ কোটি, কেরালাতে ৪.২ কোটি এবং ভারতের অন্যান্য প্রদেশ থেকে ৭ কোটি রুপি আয় করেছে। সবমিলিয়ে আয় ৫২.৮ কোপি রুপি। এর মধ্যে নিট আয় ৪৭.২ কোটি রুপি।

এদিকে দেশের বাইরেও সিনেমাটি বক্স অফিসে বাজিমাত করেছে। প্রথম দিনে তুলে নিয়েছে ৩৪.৭ কোটি রুপি। সব মিলিয়ে প্রথম দিনে বিশ্বব্যাপী সিনেমাটির আয় ৮৭.৫ কোটি রুপি।

সিনেমাটি নিয়ে এখন পর্যন্ত দর্শকের কাছ থেকে মিশ্র প্রতিক্রিয়া পাওয়া গেছে। তবে নির্মাতারা আশা করছেন, আগামী কয়েকদিন একইরকম ব্যবসা করবে রজনীকান্ত অভিনীত কাবালি

কাবালি সিনেমাটি নির্মাণে ব্যয় হয়েছে ১০০ কোটি রুপি। মুক্তির আগেই থিয়েটার, অডিও এবং স্যাটেলাইট স্বত্ব বিক্রি করে ২২৫ কোটি আয় করেছে পিএ রণজিথ পরিচালিত সিনেমাটি। রজনীকান্ত ছাড়াও সিনেমাটিতে অভিনয় করেছেন রাধিকা আপ্তে, কিশোর, কালায়ারশন প্রমুখ।


এ ক্যটাগরির আরো খবর..