× Banner
সর্বশেষ
শিক্ষকদের নৈতিক ও পেশাগত দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে -শিক্ষামন্ত্রী সম্মিলিত চেষ্টায় ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ তথা রাষ্ট্র প্রতিষ্ঠার আশা ডেপুটি স্পিকারের মাদারীপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলাকারী ছাত্রলীগ নেতা ফয়সাল ফের গ্রেফতার সরকার দলীয় সংসদীয় সভা অনুষ্ঠিত গৌরনদীতে বাস উল্টে খাদে, নিহত-১ ঐতিহ্যবাহী গ্রাম বাংলার খেলাধুলায় প্রতিযোগিতা কারীদের মধ্যে পুরস্কার বিতরণ  বক্ষব্যাধি হাসপাতালে ৪০টি আইসিইউ বেড দ্রুত সম্পন্নের নির্দেশ স্বাস্থ্য প্রতিমন্ত্রীর মাঠ পর্যায়ের কর্মকর্তাদের জনগণের প্রত্যাশা পূরণে কাজ করতে হবে -ভূমি মন্ত্রী বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর সাথে নেপালের রাষ্ট্রদূতের সাক্ষাৎ শ্যামনগরে ২৪ হাজার শিক্ষার্থীর পুষ্টিকর খাবার সরবরাহ শুরু করেছে সুশীলন

ডেস্ক

কানাডায় বসবাসরত বাংলাদেশিদের জন্য ভোটার নিবন্ধন

Kishori
হালনাগাদ: শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫

বাংলাদেশ হাইকমিশন, অটোয়ার আয়োজনে গতকাল আনুষ্ঠানিকভাবে কানাডায় বসবাসরত বাংলাদেশি নাগরিকদের জন্য ভোটার নিবন্ধন ও স্মার্ট জাতীয় পরিচয়পত্র (এনআইডি) প্রদান কার্যক্রমের উদ্বোধন করা হয়। এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রধান নির্বাচন কমিশনার এ, এম, এম নাসির উদ্দিন কানাডা থেকে নিবন্ধিত কয়েকজন বাংলাদেশি প্রবাসীর হাতে স্মার্ট এনআইডি কার্ড হস্তান্তরের মাধ্যমে এ সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

উদ্বোধন অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার বলেন, গণতন্ত্রকে অন্তর্ভুক্তিমূলক করতে হলে বিশ্বের যেকোনো প্রান্তেই থাকুক না কেন প্রতিটি নাগরিকের ভোটাধিকার প্রয়োগের সুযোগ থাকা অপরিহার্য। রেমিট্যান্স প্রেরণ, বিনিয়োগ ও প্রযুক্তি স্থানান্তরের মাধ্যমে দেশের উন্নয়নের অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ অবদান রাখা প্রবাসীদের দেশের ভবিষ্যৎ নির্ধারণে সরাসরি অংশগ্রহণের সুযোগ নিশ্চিত করা অত্যাবশ্যক বলে তিনি মন্তব্য করেন।

অনুষ্ঠানের অংশ হিসেবে একটি প্রশ্নোত্তর সেশন আয়োজন করা হয় যেখানে প্রধান নির্বাচন কমিশনার প্রবাসী বাংলাদেশীদের বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করেন।

উল্লেখ্য, বাংলাদেশ নির্বাচন কমিশনের এ উদ্যোগের মাধ্যমে প্রবাসীরা অটোয়াস্থ বাংলাদেশ হাইকমিশন ও টরন্টোস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেলসহ বিদেশস্থ বিভিন্ন বাংলাদেশ মিশনের মাধ্যমে ভোটার হিসেবে নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র সংগ্রহ করতে পারবেন।

অনুষ্ঠানে ভারপ্রাপ্ত হাইকমিশনার কাজী রাসেল পারভেজ ও ডেপুটি হাইকমিশনার দেওয়ান হোসনে আইয়ুব বক্তৃতা করেন।


এ ক্যটাগরির আরো খবর..