× Banner
সর্বশেষ
সাফ অনূর্ধ্ব-২০ টুর্নামেন্টের ফাইনালে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ায় অভিনন্দন আজ ৪ এপ্রিল (২০ চৈত্র ) শনিবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২০ চৈত্র শনিবার (৪ এপ্রিল) দিনের পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে উচ্চ মূল্যে জ্বালানি আমদানি করছে সরকার -অর্থ ও পরিকল্পনা মন্ত্রী বইয়ের মাধ্যমেই প্রজন্ম থেকে প্রজন্মে জ্ঞান, অভিজ্ঞতা ও ইতিহাস প্রবাহিত হয় -তথ্যমন্ত্রী জিয়ার অসমাপ্ত খাল খনন তারেক রহমানের নেতৃত্বে সমাপ্ত হবে -পানি সম্পদ মন্ত্রী রাজনৈতিক প্রভাব নয়, প্রকৃত কৃষকই কৃষি সুবিধা পাবে -বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী তৃতীয় টার্মিনাল পরিচালনার দায়িত্ব জাপান কনসোর্টিয়ামকে দিতে চায় সরকার মঙ্গল অভিযানে যুক্তরাষ্ট্র-চীন-ভারতের সঙ্গে কাজ করতে চায় রাশিয়া জ্বালানি সংকট মোকাবিলায় প্রতিদিন ৩,১০০ মেগাওয়াট বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্য

কলেজ ছাত্রীকে উত্তক্তের দায়ে স্কুল ছাত্রের কারাদণ্ড

Kishori
হালনাগাদ: সোমবার, ২২ জুলাই, ২০১৯

এম এস আর মিরাজ,যশোর:  যশোরের অভয়নগরে কলেছাত্রীকে উত্ত্যক্তের অভিযোগে আফ্রিদি মোল্যা নামের এক স্কুলছাত্রকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বাঘুটিয়া ইউনিয়নের সিংগাড়ী ডিগ্রি কলেজ চত্বরে এ ঘটনা ঘটে। দণ্ডপ্রাপ্ত আফ্রিদি মোল্যা সিংগাড়ী মাধ্যমিক বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্র এবং সিংগাড়ী গ্রামের হাশেম মোল্যার ছেলে। বাঘুটিয়া ইউনিয়নের ভাটপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক শেখ আব্দুল মান্নান জানান, সিংগাড়ী ডিগ্রি কলেজের প্রথম বর্ষের এক ছাত্রীকে উত্ত্যক্ত করার অপরাধে এলাকাবাসী আফ্রিদি মোল্যাকে আটক করে।

খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহীনুজ্জামানকে খবর দেয়া হয়। ভ্রাম্যমাণ আদালতের নাজির সুব্রত রায় জানান, অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহীনুজ্জামান ঘটনাস্থলে উপস্থিত হলে অভিযুক্ত আফ্রিদি মোল্যা তার অপরাধের কথা স্বীকার করেন। এ সময় আদালত দণ্ডবিধি ১৮৬০ এর ৫০৯ ধারায় তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।


এ ক্যটাগরির আরো খবর..