কলায় কার্বোডাইড দেওয়ায় মধুখালীতে ভ্রাম্যমান আদালতে ৫হাজার টাকা জরিমানা

সহিদুল ইসলাম, মধুখালী প্রতিনিধিঃ গত সোমবার মধুখালীতে এক অসাধু কলা ব্যবসায়ী প্রাপ্তবয়সী  কলা না হওয়ায়  কার্বোডাইড দেওয়ার সময় মধুখালী থানা পুলিশ হাতে নাতে  কলা-কার্বোডাইডসহ ব্যবসায়ীকে আটক করে।

ভ্রাম্যমান আদালত সুত্রে জানা যায় রোববার সন্ধ্যায় উপজেলার গাজনা ইউনিয়নের বেলেশ্বর বাজারের পাশে নিরিবিলি স্থানে  এক কলা ব্যবসায়ী অপ্রাপ্ত বয়স্ক কলা পাকানোর জন্য কলায় কার্বোডাইড দিচ্ছে  এমন সংবাদ পেয়ে মধুখালী থানার পুলিশ  একই ইউনিয়নের ধোপাগাতী গ্রামের খলিল মোল্যার পুত্র  মো. ফরিদ মোল্যা (৩৫) কে  আটক করে  উপজেলা নির্বাহী কর্মকর্তা  ও নিবাহী ম্যাজিস্ট্রেট লুৎফুন নাহারের  ভ্রাম্যমান আদালতে  হাজির করলে বিজ্ঞবিচারক অসাধু কলা ব্যবসায়ীকে   কলায় নিষিদ্ধ  কার্বোডাইড দেওয়ার অপরাধে ৫হাজার টাকা  জরিমানা অনাদায়ী ২৮দিনে কারাদন্ড প্রদান করেন।

নিজের ভুল শিকার এবং জরিমানার টাকা প্ররিশোধ করলে  ব্যবসায়ীকে  মুক্তি দেওয়া হয়। অভিযান পরিচালনা করেন মধুখালী থানার এস আই মোঃ মনির হোসেন, সেনেটারী ইন্সেপেক্টর ফয়েজ মোঃ ফিরোজ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।