× Banner
সর্বশেষ
সরকার শুধু স্বাস্থ্য ব্যবস্থা নয়, সার্বিক উন্নয়নে বদ্ধপরিকর – সমাজকল্যাণ মন্ত্রী চট্টগ্রাম চিড়িয়াখানাকে আন্তর্জাতিক মানে উন্নীত করা হবে – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী রপ্তানি বাণিজ্য বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র উদ্যোক্তাদের আন্তর্জাতিক মেলায় অংশগ্রহণে বুথ ভাড়া মওকুফ করা হবে – বাণিজ্যমন্ত্রী বাংলাদেশকে আঞ্চলিক এভিয়েশন হাব হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে সরকার – বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী শ্যামনগরে দুই ক্লিনিককে মোবাইল কোর্টে জরিমানা আগস্টে শুরু হচ্ছে ৪ দিনব্যাপী ‘আবাসন মেলা’ বিমান চলাচল ও পর্যটন প্রকল্পে স্থানীয় জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে – আফরোজা নতুন কুঁড়ি ফুটবলে চ্যাম্পিয়ন সিলেট-রংপুর নারী ও কন্যাশিশুর বিরুদ্ধে সহিংসতা জাতীয় সংকটে পরিণত হয়েছে – মহিলা পরিষদ কালীগঞ্জের পত্রিকা বিতরণকারী জাহাঙ্গীরের মৃত্যু

পিআইডি

কর্মসংস্থানের মাধ্যমে এতিমদের সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করা হবে -সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

Ovi Pandey
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৩ এপ্রিল, ২০২৩
asraf ali khosru

সমাজকল্যাণ প্রতিমন্ত্রী মো: আশরাফ আলী খান খসরু বলেছেন, নির্দিষ্ট বয়স শেষে কর্মসংস্থানের মাধ্যমে এতিম শিশুদের সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করা হবে। এতিম ও দুস্হদের পরিচর্যা করা একটি মানবিক কাজ।

প্রতিমন্ত্রী গতকাল ঢাকায় রায়ের বাজারে মাস্তুল ফাউন্ডেশন আয়োজিত এতিম, দুস্থ ও অসহায়দের মাঝে সেলাই মেশিন বিতরণ ও ইফতার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।

আশরাফ আলী বলেন, এতিম ও দুস্থদের খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসার ব্যবস্থা আমাদেরই করতে হবে। তাদের সহযোগিতায় সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান প্রতিমন্ত্রী।

ছোট্ট সোনামণিদের সঙ্গে ইফতার করতে পারার অনুভূতি ব্যক্ত করে প্রতিমন্ত্রী বলেন, আমার মনে হচ্ছে এরকম সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে কিছু সময় কাটাতে পারাটা ভাগ্যের বিষয়। আমার সামনে এতগুলো কচিকাঁচা মুখ দেখে আমি সত্যিই আপ্লুত হয়ে পড়েছি। এদের মাঝে আসতে না পারলে হয়তো জীবনে কিছু একটা অপূর্ণ থেকে যেত। আজ এ ইফতার অংশগ্রহণের মাধ্যমে সেটা পূর্ণ হলো।

পরে প্রতিমন্ত্রী অসহায় দরিদ্র পরিবারের মাঝে সেলাই মেশিন এবং একজন পঙ্গু অসহায়কে অর্থ সহায়তা বিতরণ করেন।


এ ক্যটাগরির আরো খবর..