× Banner
সর্বশেষ
শিক্ষকদের নৈতিক ও পেশাগত দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে -শিক্ষামন্ত্রী সম্মিলিত চেষ্টায় ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ তথা রাষ্ট্র প্রতিষ্ঠার আশা ডেপুটি স্পিকারের মাদারীপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলাকারী ছাত্রলীগ নেতা ফয়সাল ফের গ্রেফতার সরকার দলীয় সংসদীয় সভা অনুষ্ঠিত গৌরনদীতে বাস উল্টে খাদে, নিহত-১ ঐতিহ্যবাহী গ্রাম বাংলার খেলাধুলায় প্রতিযোগিতা কারীদের মধ্যে পুরস্কার বিতরণ  বক্ষব্যাধি হাসপাতালে ৪০টি আইসিইউ বেড দ্রুত সম্পন্নের নির্দেশ স্বাস্থ্য প্রতিমন্ত্রীর মাঠ পর্যায়ের কর্মকর্তাদের জনগণের প্রত্যাশা পূরণে কাজ করতে হবে -ভূমি মন্ত্রী বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর সাথে নেপালের রাষ্ট্রদূতের সাক্ষাৎ শ্যামনগরে ২৪ হাজার শিক্ষার্থীর পুষ্টিকর খাবার সরবরাহ শুরু করেছে সুশীলন

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি

কর্মজীবী নারী সম্পর্কে অশালীন মন্তব্যের প্রতিবাদে আগৈলঝাড়ায় নারীদের দীর্ঘ ভ্যান র‍্যালী

Kishori
হালনাগাদ: শুক্রবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৬
নারীদের দীর্ঘ ভ্যান র‍্যালী

কর্মজীবী নারী সম্পর্কে অশালীন মন্তব্যের প্রতিবাদে ও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-১(গৌরনদী–আগৈলঝাড়া) আসনে বিএনপি মনোনীত ধানের প্রার্থী এম. জহির উদ্দিন স্বপনের ধানের শীষ প্রতীকের পক্ষে শুক্রবার দুপুরে বরিশালের আগৈলঝাড়ায় স্থানীয় নারীদের এক বিশাল ভ্যানর‍্যালী  অনুষ্ঠিত হয়েছে। প্রায় সাড়ে ৫ কিলোমিটার দৈর্ঘ্য ওই ভ্যানর‍্যালীতে এলাকার হাজার হাজার নারী অংশগ্রহণ করে।
আগৈলঝাড়া উপজেলা জাতীয়তাবাদী মহিলা দলের উদ্যোগে ওই বিশাল ভ্যানর‍্যালীটি অনুষ্ঠিত হয়।
‎ওইদিন দুপুর ১২টায় আগৈলঝাড়া উপজেলা সদরের ভেগাই হালদার মাধ্যমিক বিদ্যালয়ের সামনে থেকে বের হয়ে ভ্যান র‍্যালীটি গৌরনদী-গোপালগঞ্জ মহাসড়ক ধরে পয়সারহাট পর্যন্ত প্রদক্ষিণ করে। ভ্যান র‍্যালীটি শুভ উদ্বোধন করেন ধানের শীষ প্রতীকের প্রার্থী, বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য এম. জহির উদ্দিন স্বপন।
‎ভ্যান র‍্যালীতে নেতৃত্ব দেন আগৈলঝাড়া উপজেলা জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি ফারহানা খানম। এ সময় উপস্থিত ছিলেন বরিশাল জেলা জাতীয়তাবাদী মহিলা দলের সহ-সভাপতি নয়ন খানম, মহিলা দলের নেত্রী এডভোকেট সাজেদাসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
‎প্রায় সাড়ে পাঁচ কিলোমিটার দীর্ঘ এ ভ্যান র‍্যালীতে প্রায় পাঁচ শতাধিক রিক্সাভ্যান অংশগ্রহণ করে।  র‍্যালী চলাকালে নারীদের নিয়ে  জামাত আমিরের অশালীন মন্তব্যের প্রতিবাদ জানিয়ে বিভিন্ন স্লোগান দেয়ার পাশাপাশি ধানের শীষ প্রতীকের পক্ষে  স্লোগান দেয়।


এ ক্যটাগরির আরো খবর..