মণিরামপুরের করোনা রোগীর বাড়িতেই চিকিৎসা

মণিরামপুরের করোনা রোগীর বাড়িতেই চিকিৎসা

আবুুুল কালাম আজাদ, যশোর: যশোরের মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের করোনা আক্রান্ত স্বাস্থ্যকর্মীর চিকিৎসা দেয়া হচ্ছে নিজ বাড়িতে। রোববার সন্ধ্যায় সিভিল সার্জনের নেতৃত্বে একটি টিম রোগীর শ্বশুর বাড়িতে গিয়ে ব্যবস্থাপত্র দিয়ে তাকে বাড়িতে আইসোলেশনে রেখে এসেছেন। এছাড়া তার স্ত্রী সন্তানের নমুন সংগ্রহ করা হয়েছে আজ। পাশাপাশি কয়েকটি বাড়ি লকডাউন করা হয়েছে।

সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন জানান, যশোর জেলা থেকে যে স্যাম্পলগুলো খুলনা মেডিকেলে পাঠানো হয়েছিল তার মধ্যে মণিরামপুরের এক স্বাস্থ্য কর্মীর নমুনা করোনা পজেটিভ হয়েছে। বিষয়টি জানার পর ওই স্বাস্থ্য কর্মীকে হোম আইসোলেশনে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে।

এছাড়া তিনি যাদের সংস্পর্শে এসেছেন তাদের শনাক্ত করার কাজ শুরু হয়েছে। পাশাপাশি ওই রোগীর শ্বশুর বাড়ি ও নিজের বাড়ি, ভাড়া বাড়িসহ আশপাশের কয়েকটি বাড়ি লকডাউন করা হয়েছে। এছাড়া তার স্ত্রী সন্তানের নমুনা সংগ্রহ করে পরীক্ষার উদ্যোগ নেয়া হয়েছে।

সিভিল সার্জন আরো বলেন, প্রাদুর্ভাব রোধে রোগীর সম্মতিতেই তাকে বাড়িতে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।