চীনের ট্রিটমেন্ট প্রটৌকল ও কিটস করোনা ভাইরাস প্রতিরোধে সহায়ক হবে -স্বাস্থ্যমন্ত্রী

পিআইডিঃ করোনা ভাইরাস প্রতিরোধে দেশীও ট্রিটমেন্ট প্রটৌকল ও কিটস এর পাশাপাশি চায়না সরকার কর্তৃক আজকের অনুষ্ঠানের মাধ্যমে প্রদানকৃত ট্রিটমেন্ট প্রটৌকল ও অতিরিক্ত ৫০০ কিট্স সহায়ক ভূমিকা রাখবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এমপি।

আজ দুপুরে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে চায়না অ্যাম্বাসি কর্তৃক করোনা ভাইরাস প্রতিরোধে ট্রিটমেন্ট প্রটৌকল গাইড বই ও করোনা ভাইরাস পরীক্ষার জন্য ৫০০ কিটস হস্তান্তর অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এমপি এসব কথা বলেন। করোনা ভাইরাস প্রতিরোধে নিজ দেশের সব ধরণের প্রস্তুতি নেয়া আছে উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী আরো বলেন, “করোনা ভাইরাসটি প্রতিরোধে দেশের স্বাস্থ্যখাত সব দিক দিয়ে প্রস্তুতি নিয়ে রেখেছে। ২১ জানুয়ারি থেকে এ পর্যন্ত ৩ লাখেরও বেশি বিদেশ ফেরত মানুষকে স্কীনিং করা হয়েছে ৭৯ জন সন্দেহভাজন ব্যক্তিকে পরীক্ষা করা হয়েছে। দেশে এখন পর্যন্ত একজনও করোনা ভাইরাস রোগে সংক্রমিত হয়নি।

ভবিষ্যতে করোনা ভাইরাস সংক্রমিত কোন রোগী দেশে প্রবেশ করলে বা একাধিক রোগী আক্রান্ত হলে তার জন্য কুয়েত মৈত্রি হাসপাতালকে প্রস্তুত রাখা হয়েছে। আর চিকিৎসার জন্য দেশীও ২ হাজার কিটস থাকার পাশাপাশি চীন আরো ৫০০ কিট্স প্রদান করায় দেশে করোনা ভাইরাস চিকিৎসায় কিট্সয়ের আর কোন সমস্যাই থাকছে না। এই ভাইরাসটির চিকিৎসা করতে দেশের ট্রিটমেন্ট প্রটৌকল এর পাশাপাশি চীনের ট্রিটমেন্ট প্রটৌকল হাতে আসায় করোনা ভাইরাস চিকিৎসায় আর ভয়ের কিছু থাকবে না।

অনুষ্ঠানে চীনের পক্ষে চায়নার রাষ্ট্রদূত লি জিমিং ( Li Jiming ) ৫০০ করোনা কিটস ও ট্রিটমেন্ট প্রটৌকল স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক-এর কাছে হস্তান্তর করেন। কিটস হস্তান্তর অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. আসাদুল ইসলাম, চীনের রাষ্ট্রদূত লি জিমিং (Li Jiming),  রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর)-এর পরিচালক অধ্যাপক ডা. মীরজাদি সেব্রিনা ফ্লোরাসহ উভয় দেশের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Ovi Pandey
সংবাদ প্রতিনিধি

Ovi Pandey

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।