করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় ২৩ মে খুলছে না শিক্ষাপ্রতিষ্ঠান

করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় ২৩ মে খুলছে না শিক্ষাপ্রতিষ্ঠান

মহামারী করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় আগামী ২৩ মে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা অনিশ্চিত হয়ে পড়েছে। এ অবস্থায় শিক্ষাপ্রতিষ্ঠান খোলার তারিখ পর্যালোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন সরকারের শীর্ষ কর্মকর্তারা।

আজ শনিবার (১৫ মে) এ সিদ্ধান্ত জানান মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক সৈয়দ মো. গোলাম ফারুক।

এর আগে করোনার সংক্রমণ গত ফেব্রুয়ারিতে কমে যাওয়ায় ঈদের পর ২৩ মে স্কুল-কলেজ ও ২৪ মে বিশ্ববিদ্যালয়গুলো খুলে দেওয়ার কথা ছিল। কিন্তু সংক্রমণ বেড়ে যাওয়া ও দেশে ভারতীয় ভেরিয়েন্ট চলে আসায় আগের সিদ্ধান্ত থেকে সরে আসছে সরকার।

গত বছরের ৮ মার্চ দেশে করোনার সংক্রমণ দেখা দেওয়ার পর থেকে ১৮ মার্চ শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ছুটি দেওয়া হয়। সেই ছুটি বাড়তে বাড়তে এ বছরের মার্চ পর্যন্ত চলে আসে।

শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় টিভি, রেডিও ও অনলাইনে পাঠদান কার্যক্রম চালিয়ে আসছে সরকার।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Dutta
সংবাদ প্রতিনিধি

Dutta

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।