করোনা নিয়ে রাজনীতিই মহামারিকে আরও অবনতির দিকে নিয়ে গেছে -বিশ্বস্বাস্থ্য

করোনা নিয়ে রাজনীতিই মহামারিকে আরও অবনতির দিকে নিয়ে গেছে -বিশ্বস্বাস্থ্য

মহামারী করোনাভাইরাস মোকাবিলায় বৈশ্বিক নেতৃত্বহীনতা এবং অনৈক্যই হচ্ছে করেনা মোকাবিলার ক্ষেত্রে সবচেয়ে বড় হুমকি। করোনার রাজনীতিই মহামারিকে আরও অবনতির দিকে নিয়ে গেছে। বলেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক টেড্রোস অ্যাডহানম গেব্রিয়েসাস।

সোমবার (২২ জুন) দুবাইতে আয়োজিত স্বাস্থ্য বিষয়ক এক ভার্চ্যুয়াল সামিটে অংশ নিয়ে এমন মন্তব্য করেন তিনি।

এসময় তিনি বলেন, বিশ্বে এখন ঐক্য ব্যাপকভাবে প্রয়োজন। কিন্তু দলীয় রাজনীতি মহামারিকে আরও ভয়ংকর হতে সাহায্য করেছে। বিশেষ করে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদস্যভুক্ত যুক্তরাষ্ট্র নভেল করোনা ভাইরাসকে খুব দুর্বল এবং চীন কেন্দ্রীক মনে করায় দেশটির সমালোচনাও করেন তিনি।

টেড্রোস বলেন, অর্থনৈতিক, সামাজিক ও বৈশ্বিক স্বাস্থ্য নিরাপত্তার ভিত্তি আরও শক্তিশালী করা প্রয়োজন।’ সব দেশের উচিত স্বাস্থ্যখাতকে সবচেয়ে বেশি প্রধান্য দেওয়া।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।