করোনা টিকার দ্বিতীয় ডোজ নিলেন আইসিটি প্রতিমন্ত্রী পলক

করোনা টিকার দ্বিতীয় ডোজ নিলেন আইসিটি প্রতিমন্ত্রী পলক
bty

করোনা টিকার দ্বিতীয় ডোজ প্রদান কার্যক্রম আজ থেকে শুরু হয়েছে। উদ্বোধনী দিনে করোনা ভাইরাসের দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

আজ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) কনভেনশন সেন্টারের কোভিড-১৯ টিকাদান কেন্দ্রে সকাল ৯:০০মি: তিনি এ টিকা নেন।পরে তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।

প্রতিমন্ত্রী করোনা ভাইরাস থেকে নিজের ও পরিবারের সদস্যদের নিরাপদ রাখতে ভ্যাকসিন গ্রহণের পাশাপাশি স্বাস্থ্যসুরক্ষা মেনে চলতে সকলকে অনুরোধ জানান।

এ এসময় বিএসএমএমইউ এর ভিসি অধ্যাপক ডাক্তার মো: শরফুদ্দিন আহমেদ সহ সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, মন্ত্রী পরিষদের কনিষ্ঠতম সদস্য হিসেবে প্রথম ডোজের টিকা নিয়েছিলেন আইসিটি প্রতিমন্ত্রী।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Brinda Chowdhury
লেখক / প্রতিবেদক

Brinda Chowdhury

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।