২৪ ঘণ্টায় ৮৩টি ল্যাবে ১১১৬০ টি নমুনা পরিক্ষা করে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ২৬৫৪ জন। এ পর্যন্ত মোট আক্রান্ত ২,৪৬,৬৭৪ জন। ২৪ ঘণ্টায় সুস্থ ১৮৯০ জন। এ পর্যন্ত মোট সুস্থ ১,৪১,৭৫০ জন।
গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে মৃত্যু ৩৩ জনের। এ পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ৩২৬৭ জনের। মৃত্যুবরণ করেছেন পুরুষ ২৫ নারী ৮ জন।
বুধবার (৫ আগস্ট) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়। অনলাইনে বুলেটিন উপস্থাপন করেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।





