× Banner
সর্বশেষ
ফরিদপুরে সরকারি শিশু পরিবারের কিশোরী অন্তঃসত্ত্বা: দর্জি গ্রেপ্তার, ৫ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে প্রশাসন-নেতাকর্মীদের নির্দেশ প্রধানমন্ত্রীর উন্নয়ন ও প্রকৃতি একসাথে হাতে হাত রেখে চলবে: ‘দ্বিজেন শর্মা পরিবেশ পদক- ২০২৫’ বিতরণ অনুষ্ঠানে পরিবেশমন্ত্রী ‘স্ত্রীকে গলা কেটে হত্যা করেছি’ বলে থানায় আত্মসমর্পণ স্বামীর ওআইসির নারী বিষয়ক সম্মেলনে যোগ দিতে ইসলামাবাদে গেলেন সমাজকল্যাণ মন্ত্রী বাঁশখালীতে পাহাড়ি ঢলের স্রোতে ভেসে নতুন করে দুই শিশুর মৃত্যু দেশের পাঁচ জেলায় বন্যা, ঝুঁকিতে রয়েছে আরও পাঁচ জেলা বন্যা মোকাবিলায় সরকারি কার্যক্রম সমন্বয়ের দায়িত্বে বিদ্যুৎ প্রতিমন্ত্রী মান্দায় ডুবেছে ১৯৯ আশ্রয়ণ ঘর, ১৫০০ মানুষের চরম দুর্দশা বিএনপি জুলাই সনদের প্রতিটি দাবি অক্ষরে অক্ষরে পালন করবে – প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

করোনায় মৃত্যু কমাতে চিকিৎসা ব্যবস্থা পরিবর্তনের ইঙ্গিত

admin
হালনাগাদ: শুক্রবার, ৯ এপ্রিল, ২০২১

করোনায় দেশে একদিনে সর্বোচ্চ ৭৪ জনের মৃত্যু হয়েছে। সঙ্গে মৃত্যুহার কমিয়ে আনতে চিকিৎসা পদ্ধতিতে পরিবর্তনের ইঙ্গিত দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। বৃহস্পতিবার (৮ এপ্রিল) দুপুর পর্যন্ত সবশেষ ২৪ ঘণ্টায় ৩৩ হাজার নমুনা পরীক্ষায় ৬ হাজার ৮৫৪ জনের দেহে কোভিড-১৯ শনাক্ত হয়েছে। দেশে দক্ষিণ আফ্রিকার ধরনের বিস্তারে উদ্বেগ জানিয়ে স্বাস্থ্য অধিদফতর বলছে, এ ক্ষেত্রে আরো গবেষণা করা হবে।

পরিবারের সদস্যদের আইসিইউতে রেখে বাইরে বাইরে অপেক্ষা স্বজনদের। কেউ জানেন না, শেষ পর্যন্ত কে সুস্থ হয়ে ফিরে আসবেন। তবে একটি আইসিইউ বেড খুঁজে পাওয়ার আগে প্রত্যেকের রয়েছে দীর্ঘ বিড়ম্বনার গল্প।
তারা বলেন, কোথাও আইসিইউ খালি নেই। ঘণ্টাখানেক পর একটা খালি পেয়েছি। এখন তিনি লাইফ সাপোর্টে আছে।
কোভিডের এই ধাপে মাত্র একটি ফ্লোর কোভিড রোগীদের জন্য ডেডিকেটেড করেছিল গ্রিন লাইফ হাসপাতাল। এখন তিনটি ফ্লোরে থাকা দেড়শ’ শয্যার একটিও ফাঁকা নেই। ১৮ শয্যার আইসিইউ বেড পূর্ণ হওয়ার পরও অন্য রোগীর স্বজনরা অপেক্ষায় ভর্তির জন্য।
হাসপাতাল কর্তৃপক্ষ জানান, আমরা তাদের বলেছি এখানে হবে না। কতক্ষণ অপেক্ষা করলে পাবেন তারও ঠিক নেই। তবুও তারা আশা নিয়ে বসে আছেন।
এদিকে আইসিডিডিআরবির গবেষণায় উঠে আসা ৮১ শতাংশ রোগীর দেহে দক্ষিণ আফ্রিকার ভ্যারিয়েন্ট নিয়ে উদ্বেগের কথা জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। তবে এটি নিশ্চিত হতে সরকারি আরও দুটি ল্যাবে পরীক্ষা-নিরীক্ষার কথা জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের রোগনিয়ন্ত্রণ বিভাগের পরিচালক অধ্যাপক ডা. মো. নাজমুল ইসলাম।
তিনি বলেন, তাদের সঙ্গে আমরা আলোচনা করব। তথ্য-উপাত্ত সংগ্রহ করা হচ্ছে।
কোভিড রোগীদের একটি অংশের প্রথম থেকেই শারীরিক অবস্থার অবনতি হওয়ায় ঘটনা ভাবিয়ে তুলেছে কর্তব্যরত চিকিৎসকসহ স্বাস্থ্যসেবা বিভাগকে। মৃত্যুহার কমাতে চলমান চিকিৎসা পদ্ধতিতে পরিবর্তন আনার ইঙ্গিত দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।


এ ক্যটাগরির আরো খবর..