সারাদেশে ১০০১৮টি নমুনা পরীক্ষা করে করোনাভাইরাসে শনাক্ত ২০২৪

সারাদেশে ১০০১৮টি নমুনা পরীক্ষা করে করোনাভাইরাসে শনাক্ত ২০২৪

সারাদেশে গত ২৪ ঘন্টায় ৮৭ টি পরীক্ষাগারে ১০০১৮টি নমুনা পরীক্ষা করে করোনাভাইরাসে শনাক্ত হয়েছেন ২০২৪ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ২লাখ ৭৬ হাজার ৫৪৯জন। আর করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে ৩ হাজার ৬৫৭ জনের। সুস্থ হয়েছেন ১৩১৫ জন।

রোববার ( ১৬ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞতিতে এ তথ্য জানানো হয়।

সারাবিশ্বের ২১৩টি দেশে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ২ কোটি ১৬ লাখ ৪০ হাজার ৭৬৩ জন। মৃতের সংখ্যা ৭ লাখ ৬৯ হাজার ৪৭০ জন। সুস্থ্য হয়েছে ১ কোটি ৪৩ লাখ ৫০ হাজার ১০৪ জন। সারাবিশ্বে মৃত্যুর ৫ এবং সুস্থ্যতার হার ৯৫ শতাংশ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।