সারাদেশে গত ২৪ ঘন্টায় ৯১ টি পরীক্ষাগারে ১৪৬৩০ টি নমুনা পরীক্ষা করে করোনাভাইরাসে শনাক্ত হয়েছেন ৩২০০ জন নিয়ে মোট শনাক্তের সংখ্যা ২ লাখ ৮২ হাজার ৩৪৪ জনের শরীরে। আর করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৪৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে ৩ হাজার ৭৪০ জনের। সুস্থ হয়েছেন ৩২৩৪ জন।
আজ মঙ্গলবার (১৮ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞতিতে এ তথ্য জানানো হয়।
সারাবিশ্বের ২১৩টি দেশে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ২ কোটি ২০ লাখ ৯৫ হাজার ৫৮ জন। মৃতের সংখ্যা ৭ লাখ ৭৮ হাজার ২২৮ জন। সুস্থ্য হয়েছে ১ কোটি ৪৮ লাখ ২৯ হাজার ১৬৪ জন। সারাবিশ্বে মৃত্যুর ৫ এবং সুস্থ্যতার হার ৯৫ শতাংশ।