× Banner
সর্বশেষ
ধর্মনিরপেক্ষ সংবিধানের সংসদ ভবনে কালেমা ক্যারিওগ্রাফ প্রধামন্ত্রীর নেতৃত্বে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে -সমাজকল্যাণমন্ত্রী প্রযুক্তিগতভাবে রাষ্ট্র বা সরকারকে কাঠামোতে দাঁড় করালেই ব্যবসায়ীদের সুরক্ষা দেওয়া সম্ভব -তথ্যমন্ত্রী মাতুয়াইল স্যানিটারি ল্যান্ডফিল হবে আধুনিক ‘রিসোর্স সার্কুলেশন পার্ক’ শ্যামনগরে দলিত নারী ও কিশোরীদের উন্নয়নে মতবিনিময় সভা যশোরে বিজিবির অভিযানে ৫৪ লক্ষ ৩০ হাজার টাকা মুল্যের স্বর্ণবারসহ আটক -১ জাতীয় সংসদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিয়েছেন বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা রাষ্ট্রপতির ৩ অপরাধে ভাষণ বর্জন করেছি – জামায়াত আমির বিএনপি থেকে পদত্যাগ স্পিকার ও ডেপুটি স্পিকারের প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার সঙ্গে ঢাকায় নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিসের সাক্ষাৎ

করোনাভাইরাসে আক্রান্তদের সুস্থতার হারে আমেরিকা ৯৫ আর ভারত ৯৮

Kishori
হালনাগাদ: রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২০
সুস্থতায় এগিয়ে ভারত

সারা বিশ্বে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ৩ কোটি ১০ লাখ।  করোনাভাইরাস টেস্টিং-এর ক্ষেত্রে আমেরিকার পরেই দ্বিতীয় স্থানে রয়েছে ভারত।

বিশ্বে করোনায় আক্রান্তে শীর্ষে যুক্তরাষ্ট্রে এই পর্যন্ত ৬৯ লাখ ৬৭ হাজার ৪০৩ জন আক্রান্ত হয়েছে। আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে ২ লাখ ৩ হাজার ৮২৪ জন এখন পর্যন্ত মারা গেছেন। আর সুস্থ্য হয়েছে ৪২ লাখ ২৩ হাজার ২৯৩ জন। সুস্থতার হার ৯৫ ভাগ এবং মৃত্যুর হার ৫ ভাগ।

আক্রান্তের দিক থেকে দ্বিতীয় স্থানে উঠে আসা ভারত মৃত্যু বিবেচনায় আছে তৃতীয় স্থানে। এ পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা ৫৩ লাখ ৯৮ হাজার ২৩০ জন। আর মৃত্যু হয়েছে ৮৬ হাজার ৭৭৪ জনের। সুস্থ হয়ে ফিরেছেন প্রায় ৪৩ লাখ। সুস্থতার হার ৯৮ ভাগ আর মৃত্যুর হার ২ ভাগ।

যুক্তরাষ্ট্রের জনসংখ্যা ৩৩ কোটি ১৪ লাখ ৩১ হাজার এবং ভারতের জনসংখ্যা ১৩৮ কোটি ২৯ লাখ ৭৪ হাজার ৭৭০ জন। যা আমেরিকার চার গুণেরও বেশি।

যুক্তরাষ্ট্রে নমুনা পরীক্ষা হয়েছে প্রায় ১০ কোটি মানুষের। আর ভারতে ৬ কোটি ২৪ লাখ ৫৪ হাজার ২৫৪ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর পরের স্থানে ব্রাজিল মাত্র দেড় কোটি মানুষের নমুনা পরীক্ষা করেছে। ব্রাজিলে সুস্থ্যতার হার ৯৭ এবং মৃত্যুর হার ৩।

বাংলাদেশ আক্রান্তের দিক থেকে ১৫ তম স্থানে।  সাড়ে ১৬ কোটি জনসংখ্যার দেশে নমুনা পরীক্ষা হয়েছে ১৮ লাখ এবং আক্রান্তের সংখ্যা প্রায় সাড়ে তিন লাখ। মোট মৃত্যুর সংখ্যা ৪৯১৩ এবং সুস্থতার সংখ্যা ২ লাখ ৫৪ হাজার ৩৮৬ জন।


এ ক্যটাগরির আরো খবর..