× Banner
সর্বশেষ
ঝোড়ো হাওয়া ও বৃষ্টির সতর্কতা: দেশের সাত অঞ্চলে ৬০ কিমি বেগের দমকা হাওয়ার আশঙ্কা পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল: বিজেপির ঐতিহাসিক জয়, তৃণমূলের বড় ধাক্কা ভবানীপুর ফলাফল: রাজনৈতিক প্রচার না বাস্তবতা? ঘরের কাজের মহিলা থেকে বিধায়ক: আউসগ্রামে এক প্রতীকী রাজনৈতিক বার্তা ভবানীপুরে চমক: শুভেন্দু অধিকারীর জয়, নতুন রাজনৈতিক সমীকরণের ইঙ্গিত আজ ৫ মে বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৫ মে মঙ্গলবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে পশ্চিমবঙ্গের নির্বাচনী ফলাফল: বাংলাদেশ-ভারত সম্পর্কে প্রভাব পড়বে না -পররাষ্ট্র প্রতিমন্ত্রী আমলারা শাসক নয় সেবক হবে, স্বচ্ছ নির্বাচনে ডিসিদের ভূমিকা মুখ্য – স্পিকার বনশিল্প উন্নয়ন কর্পোরেশনকে আরও লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তর করতে হবে – পরিবেশ মন্ত্রী

করেনা সংক্রমণে মৃত্যু বেড়ে যাওয়ায় বাড়তে পারে লকডাউন

admin
হালনাগাদ: রবিবার, ১৮ এপ্রিল, ২০২১
https://thenewse.com/wp-content/uploads/Lockdown-in-Bangladesh.jpg

মহামারী করেনাভাইরাস সংক্রমণে মৃত্যু বেড়ে যাওয়ায় বিদ্যমান লকডাউন আরও বাড়তে পারে বলে আলোচনা শুরু হয়েছে। আগামী দু-তিন দিনের মধ্যে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

গত ১৪ এপ্রিল থেকে কঠোর লকডাউন শুরু হলেও করেনা সংক্রমণে মৃত্যু পর পর দু’দিন একশ’ ছাড়িয়েছে। সবশেষ শনিবারও মৃত্যু হয়েছে আগের দিনের মতো ১০১ জনের।

এই পরিস্থিতিতে লকডাউন আরও বাড়ানোর জোর আলোচনা চলছে।

চলতি মৌসুমে প্রথম দফায় ৫ থেকে ১১ এবং পরে আরোও দু’দিন বেড়ে লকডাউন ১৩ এপ্রিল পর্যন্ত চলে।

তবে সংক্রমণ ও মৃত্যু বেড়ে যাওয়ায় কঠোর লকডাউন শুরু হয় ১৪ এপ্রিল। গত কয়েক দিনে আক্রান্তের সংখ্যা কমলেও বেড়েছে মৃত্যু।

১৪ এপ্রিল লকডাউন শুরুর ঘোষণার সময় জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন জানিয়েছিলেন ‘আপাতত’ এক সপ্তাহ লকডাউন দেওয়া হচ্ছে। তার কথাতে ওই লকডাউন আরও বাড়ানোর আভাস মেলে।

জনস্বাস্থ্য বিশেষজ্ঞরাও গত কয়েকদিন ধরে লকডাউন বাড়ানোর কথা বলে আসছেন। করোনা মহামারি বিষয়ে গঠিত জাতীয় কমিটিও কমক্ষে দু’সপ্তাহ লকডাউনের পক্ষে সুপারিশ করেন। তার ধারাবাহিকতায় স্বাস্থ্যমন্ত্রীও দু’সপ্তাহের জন্য লকডাউনের পক্ষে মত দেন।

মন্ত্রিপরিষদ বিভাগ এবং জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জানা যায়, আগামী ২১ এপ্রিল চলমান লকডাউন শেষ হচ্ছে। শেষ হওয়ার আগেই সোমবারের মধ্যে করোনা পরিস্থিতি বিবেচনায় নিয়ে লকডাউন আরও এক সপ্তাহ বাড়ানোর ঘোষণা আসতে পারে। তবে এ বিষয়ে এখনই কেউ আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি।

চলমান লকডাউনে সব অফিস-আদালতের কার্যক্রম এবং গণপরিবহন চলাচলও বন্ধ রয়েছে। সেই সঙ্গে মানুষের চলাচলে বিধি-নিষেধ আরোপ করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..