× Banner
সর্বশেষ
চীনে জুতার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ২৮ কালীগঞ্জে পৃথক অভিযানে মাদকসহ গ্রেপ্তার-৩ স্বামীর ভিটা থেকে বৃদ্ধা বিধবাকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ সৎছেলের বিরুদ্ধে যশোরে কোটি টাকার সোনার বারসহ যুবক আটক বিয়ের দাবিতে ৬০ বছরের বৃদ্ধের বাড়িতে ৪৮ বছরের নারীর অবস্থান নোবিপ্রবি অধ্যাপকের গবেষণার প্রশংসা করলেন প্রধানমন্ত্রী নবীগঞ্জে পূর্ব বিরোধের জের ধরে দু’পক্ষের সংঘর্ষ; আহত ৮০ ভারত থেকে ট্রাভেল পারমিটে দেশে ফিরলেন দিনাজপুরের তরুণী সংবাদ প্রকাশে তোলপাড়; অবৈধ রাজপ্রাসাদ বাঁচাতে প্রভাবশালীদের দ্বারে দ্বারে দৌড়ঝাঁপ কালকিনিতে সহকারী শিক্ষকের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন, গ্রেফতার হয়নি কোন আসামী

কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্ট গঠনে ৪ সদস্যের কমিটি গঠন

admin
হালনাগাদ: মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারী, ২০১৮

বিশেষ প্রতিবেদকঃ  প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্ট গঠনের লক্ষ্যে আইন চূড়ান্তকরনের জন্য স্বাস্থ্যসেবা বিভাগের সচিবের নেতৃত্বে চার সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম। আগামী ১৫ দিনের মধ্যে আইনটির খসড়া বিশ্লেষণ করে চূড়ান্ত করার নির্দেশ দিয়েছেন তিনি।

আজ সচিবালয়ে ‘কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্ট আইন’ এর খসড়া পর্যালোচনা সভায় সভাপতিত্বকালে মন্ত্রী এই নির্দেশ দেন।

কমিটিতে অন্যান্যের মধ্যে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, কমিউনিটি ক্লিনিক প্রকল্পের পরিচালক সদস্য হিসাবে থাকবেন। প্রধানমন্ত্রীর সাবেক উপদেষ্টা অধ্যাপক ডা. মোদাচ্ছের আলী কমিটির উপদেষ্টা হিসাবে দায়িত্ব পালন করবেন।

সভায় জানানো হয়, এই আইনের বলে ট্রাস্টের অধীনের কর্মচারীগণের চাকরি স্থায়ীকরণের পাশাপাশি বেতন বৃদ্ধি, পদোন্নতি, অবসরভাতাসহ অন্যান্য সুযোগ সুবিধা সরকারি চাকুরীর ন্যায় বলবৎ হবে।

সভায় অন্যান্যের মধ্যে প্রধানমন্ত্রীর সাবেক উপদেষ্টা অধ্যাপক ডা. মোদাচ্ছের আলী, স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মোঃ সিরাজুল হক খান, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ, কমিউনিটি বেইজড হেলথ কেয়ার অপারেশনাল প্লান ক্লিনিক প্রকল্পের পরিচালক অধ্যাপক ডা. আবুল হাশেম খানসহ মন্ত্রণালয় ও অধিদপ্তরের ঊর্দ্ধতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..