× Banner
সর্বশেষ
বজ্রসহ শিলা বৃষ্টির সম্ভবনা আগামী বছর থেকে হজের খরচ আরও কমানোর চেষ্টা করবে সরকার সারা দেশের বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে ৫ দিনের পূর্বাভাস ভারতের কৌশলগত অস্ত্র সুরক্ষায় ভূগর্ভস্থ অবকাঠামো জোরদার এবার ভারতে চালু হচ্ছে চালকবিহীন পড ট্যাক্সি (Pod Taxi) আজ ১৮ এপ্রিল শনিবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৮ এপ্রিল (৪ বৈশাখ) শনিবারের দিনপঞ্জি ও ইতিহাসের এইদিনে হজ ফ্লাইট উদ্বোধন, দেশ ও জাতির কল্যাণে দোয়া চাইলেন প্রধানমন্ত্রী ভিন্নতার মাঝে ঐক্য স্থাপনই আমাদের মূল নীতি, কোনো বৈষম্য থাকবে না – সংস্কৃতি মন্ত্রী পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে কিরগিজস্তান রাষ্ট্রপতির বিশেষ দূতের সাক্ষাৎ

কমলগঞ্জ থেকে ফিরে উত্তম কুমার হিমেল

রাখাল নৃত্যের মধ্য দিয়ে ঐতিহ্যবাহী মনীপুরী রাস উৎসব

Brinda Chowdhury
হালনাগাদ: বৃহস্পতিবার, ১০ নভেম্বর, ২০২২
মনীপুরী রাস উৎসব

মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলায় রাখাল নৃত্যের মধ্য দিয়ে ঐতিহ্যবাহী মনিপুরি সম্প্রদায়ের বৃহত্তম ধর্মীয় ও ঐতিহ্যবাহী রাস উৎসব সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার (৮ নভেম্বর) দুপুর ১টার দিকে উপজেলার মাধবপুরের শিববাজার উন্মুক্ত মঞ্চে ঢাক-ঢোল, খোল-করতাল আর শঙ্খ ধ্বনির মধ্য দিয়ে শ্রীকৃষ্ণ ও তার সখি রাধার লীলাকে ঘিরে এ উৎসব শুরু হয়। রাত  ১২ টায় জোড়া মণ্ডপে অনুষ্ঠিত হয়েছে রাসের মূল প্রাণ মহারাসলীলা।  এবার মাধবপুর জোড়া মন্ডপে ১৮০ তম রাস উৎসব অনুষ্ঠিত হয়েছে।  এদিকে কমলগঞ্জের আদমপুরে মণিপুরী মৈতৈ সম্প্রদায়ের আয়োজনে ৩৭তম রাসোৎসব অনুষ্ঠিত হয়েছে।
রাস উৎসবে মণিপুরী সম্প্রদায়ের লোকজনের পাশাপাশি বিদেশি পর্যাটকসহ হাজার হাজার মানুষ অংশ নিয়েছেন। মহারাত্রির আনন্দের পরশ পেতে মধ্যরাতে সমাগত হয়েছেন নারী-পুরুষ, শিশু-কিশোর, কবি-সাহিত্যিক, সাংবাদিক, দেশি-বিদেশি পর্যাটকসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। তাদের পদচারণায় মুখরিত হয়ে উঠছে মাধবপুর ও আদমপুরের মণ্ডপ প্রাঙ্গণ।
রাস উৎসবকে ঘিরে মাধবপুর ও আদমপুরের মণ্ডপগুলো সাজানো হয়েছে সাদা কাগজের নকশার নিপুণ কারুকাজে। করা হয়েছে আলোকসজ্জাও। এই উৎসব মণিপুরিদের সংস্কৃতির এক বিশাল মিলন মেলায় পরিণত হয়েছে।
মহারাসলীলা সেবা সংঘের সাধারণ সম্পাদক শ্যাম সিংহ জানান, এবারে মাধবপুর জোড়া মণ্ডপে ১৮০তম মহারাসলীলার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ। গেস্ট অব অনার ছিলেন অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি।
এদিকে উপজেলার আদমপুরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মণিপুরি রাস উৎসবের উদ্বোধন করেন বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মো.মোকাম্মেল হোসেন।
সেখানে অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত সচিব) আবু তাহের মোহাম্মদ জাবের, সিলেটে নিযুক্ত ভারতীয় সহকারী হাই কমিশনার শ্রী নীরাজ কুমার জায়সোয়াল প্রমুখ।


এ ক্যটাগরির আরো খবর..