× Banner
সর্বশেষ
মুক্তিযুদ্ধের সংগঠক ও সাবেক মন্ত্রী সুনীল কুমার গুপ্তের প্রয়াণ দিবস আজ আজ বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৩০ এপ্রিল (১৬ বৈশাখ) বৃহস্পতিবারের দিনপঞ্জি  ও ইতিহাসের এইদিনে জাতীয় সংকটে বারবার সমাধানমূলক নেতৃত্ব দিয়েছে বিএনপি: তথ্য ও সম্প্রচার মন্ত্রী জাতীয় সংসদ ভবনে সচিবালয় কমিশন বৈঠকে ২৯০ কোটি টাকার বাজেট অনুমোদন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিনের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ সয়াবিন তেল লিটার প্রতি নতুন দাম ১৯৯ টাকা নির্ধারণ সীমানার গাছ লাগানোকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১ চট্টগ্রামে নৌবাহিনীর মেডিকেল কলেজের আনুষ্ঠানিক যাত্রা শুরু ঝিকরগাছায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান; প্রতিষ্ঠানসহ দু’জনকে জরিমানা

কমলগঞ্জে বঙ্গবন্ধুর জন্মশত বাষির্কী পালিত

Ovi Pandey
হালনাগাদ: মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২০
কমলগঞ্জে জন্মশত বাষির্কী

নিজস্ব প্রতিনিধি (মৌলভীবাজার): মৌলভীবাজারের কমলগঞ্জে জাতির জনক বঙ্গবন্ধুর জন্মশত বাষির্কী উদযাপন উপলক্ষে মঙ্গলবার (১৭ মার্চ) সকালে যথাযোগ্য মর্যাদায় জাতীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে কমলগঞ্জ উপজেলা পরিষদ, মুক্তিযোদ্ধা সংসদ, কমলগঞ্জ পৌরসভা, থানা পুলিশ, কমলগঞ্জ প্রেসক্লাব, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, উপজেলা স্কাউটসহ বিভিন্ন দপ্তর ও সাধারণ মানুষজন উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সস্থ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন। পরে উপজেলা মুক্তিযোদ্ধা কমপেক্সে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হকের সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান, মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. রফিকুর রহমান। এসময় আরো উপস্থিত ছিলেন কমলগঞ্জ থানার ওসি আরিফুর রহমান, পরিদর্শক (তদন্ত) সুধীন চন্দ্র দাস, পৌরসভার মেয়র জুয়েল আহমেদ, উপজেলা আওয়ামীলীগ সভাপতি আছলম ইকবাল, সাধারণ সম্পাদক এড. আজাদুর রহমান, জেলা পরিষদ সদস্য অধ্যক্ষ মো. হেলাল উদ্দিন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল মুনিম তরফদার, উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতৃবৃন্দ, পৌর কাউন্সিলরগনসহ আরও অনেকে।


এ ক্যটাগরির আরো খবর..