× Banner
সর্বশেষ
বেগম রোকেয়া পদক ২০২৬-এর জন্য মনোনয়ন আহ্বান অ-তালিকাভুক্ত ওয়াকফ সম্পত্তি তালিকভুক্তির গণবিজ্ঞপ্তি প্রকাশ স্বাস্থ্যখাতে অবহেলা ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে -স্বাস্থ্যমন্ত্রী বাস্তবতার নিরিখে যুগোপযোগী সুপারিশ প্রণয়নের নির্দেশ তথ্যমন্ত্রীর বাজার মনিটরিং কার্যক্রমকে আরো সমন্বিত ও প্রযুক্তিনির্ভর করার ওপর গুরুত্বারোপ সরকারি অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ করে পরিপত্র জারী বাংলাদেশের তরুণ–তরুণীদের কর্মসংস্থানের সুযোগ বাড়াতে তিনটি পথ দেশের ৯ অঞ্চলে ঝড়ো হাওয়ার সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত প্যারাগুয়ের বিপক্ষে জয়ে এমবাপ্পের জোড়া ইতিহাস, মেসিকে ছুঁয়ে গোল্ডেন বুট দৌড়ে উত্তাপ আজ ৫ জুলাই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায়

কমলগঞ্জে কাবাডি প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ২৬ মার্চ, ২০১৯

মাহমুদ খান, নিজস্ব প্রতিনিধি (মৌলভীবাজার): মৌলভীবাজারের কমলগঞ্জে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে কাবাডি প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্টিত হয়েছে। মঙ্গলবার দুপুর ২ টায় কমলগঞ্জ থানা পুলিশের আয়োজনে কমলগঞ্জ মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এ খেলাটি অনুষ্ঠিত হয় ।

কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আরিফুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা স্কাউট সম্পাদক মোশাহিদ আলীর পরিচালনায় পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশেকুল হক।

সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল সার্কেল) মো: আশরাফুজ্জামান, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. হেলাল উদ্দীন। এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শমশেরনগর পুলিশ ফাড়িঁর ইনচার্জ অরুপ কুমার চৌধুরী, কমলগঞ্জ সাংবাদিক সমিতির সভাপতি আব্দুল হান্নান চিনু, কমলগঞ্জ প্রেসক্লাব সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান, কমলগঞ্জ রিপোর্টাস ইউনিটির সম্পাদক আসহাবুর ইসলাম শাওন, সাপ্তাহিক কমলগঞ্জ সংবাদ সম্পাদক এডভোকেট মো. সানোয়ার হোসেন, কমলগঞ্জ কলেজ ছাত্রলীগ সম্পাদক হাসান আহমেদ প্রমুখ।

কাবাডি প্রতিযোগিতায় মোট ৪টি দল অংশগ্রহণ করে। প্রথম সেমিফাইনালে কমলগঞ্জ পৌরসভা লালদল আলীনগর ইউনিয়ন কাবাডি দলকে পরাজিত করে ফাইনালে উঠে। দ্বিতীয় সেমীফাইনালে পতনউষার ইউনিয়ন কাবাডি দল রহিমপুর ইউনিয়ন কাবাডি দলকে পরাজিত করে ফাইনালে উঠে। পরে ফাইনাল খেলায় কমলগঞ্জ পৌরসভা লালদল ২৩-২০ পয়েন্টে পতনউষার ইউনিয়ন কাবাডি দলকে পরাজিত করে চ্যাম্পিয়ান হয়। খেলা শেষে চ্যাম্পিয়ান ও রানার্সআপ দলের মধ্যে ট্রফি তুলে দেন অতিথিরা ।


এ ক্যটাগরির আরো খবর..