× Banner
সর্বশেষ
আজ ২২ এপ্রিল বিশ্ব ধরিত্রী দিবস আজ বুধবার (২২ এপ্রিল) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৮ বৈশাখ বুধবার (২২ এপ্রিল) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে সরকার সংবাদপত্রের স্বাধীনতায় বিশ্বাসী – প্রধানমন্ত্রী সাতক্ষীরায় তিনদিন ব্যাপি ৪৭তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন সীমান্ত এলাকায় বিজিবি অভিযানে ভারতীয় নেশা জাতীয় সিরাপসহ আটক-১ পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান এমপি’র সাথে কানাডিয়ান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ মাদক ও তামাকজাত দ্রব্যের বিস্তার রোধে সচেতনতা সৃষ্টির তাগিদ তথ্য ও সম্প্রচার মন্ত্রীর শার্শা থানা পুলিশের পৃথক অভিযানে আটক ৮ ঝিনাইদহে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দুই মোটরসাইকেল আরোহী নিহত

কমলগঞ্জে উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি প্রণয় দত্ত স্মরণে শোকসভা অনুষ্ঠিত

Kishori
হালনাগাদ: শুক্রবার, ১৯ এপ্রিল, ২০১৯

মাহমুদ খান,নিজস্ব প্রতিনিধি (মৌলভীবাজার):  মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি প্রয়াত প্রণয় দত্তের স্মরণে এক শোকসভা শুক্রবার দুপুরে কমলগঞ্জ কেন্দ্রীয় দূর্গাবাড়ি প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য, শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান রনধীর কুমার দেব।

কমলগঞ্জ উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের আয়োজনে পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি জিডিশন প্রধান সুচিয়াং এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নিরঞ্জন দেব এর সঞ্চালনায় শোকসভায় বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক আশু রঞ্জন দাস, পরিষদের জেলা কমিটির সাধারণ সম্পাদক এড. রাধাপদ দেব সজল, সাংগঠনিক সম্পাদক ফতেপুর ইউপি চেয়ারম্যান নকুল চন্দ্র দাস, উপজেলা কমিটির উপদেষ্টা নিহারেন্দু ভট্টাচার্য, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শংকর লাল সাহা, সাধারণ সম্পাদক শ্যামল চন্দ্র দাশ। অন্যান্যের মধ্যো বক্তব্য রাখেন উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের প্রেসিডিয়াম সদস্য উপজেলা ভাইস চেয়ারম্যান রামভজন কৈরী, কালীপ্রসাদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সত্যেন্দ্র কুমার পাল, সাংবাদিক প্রনীত রঞ্জন দেবনাথ, শিক্ষক সমরেন্দু সেনগুপ্ত বুলবুল, ধীরেন্দ্র কুমার মল্লিক, প্রত্যুষ ধর, নারায়ণ মল্লিক সাগর, সীতারাম বীন, রনি পাল, অঞ্জন প্রসাদ রায় চৌধুরী, ধীরেন্দ্র কুমার সিংহ, সুনীল কুমার মালাকার, দেবাশীষ মল্লিক ও প্রয়াত প্রণয় দত্তর ছেলে তুষার দত্ত প্রমুখ। সভার শুরুতে প্রয়াত প্রণয় দত্তের আত্মার শান্তি কামনায় ১ মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করা হয়।

অনুষ্ঠানে প্রয়াত প্রণয় দত্তের পরিবার সদস্যদের হাতে শোকবার্তা ও মরনোত্তর সম্মাননা ক্রেস্ট প্রদান করেন অতিথিবৃন্দ।


এ ক্যটাগরির আরো খবর..