× Banner
সর্বশেষ
বেগম রোকেয়া পদক ২০২৬-এর জন্য মনোনয়ন আহ্বান অ-তালিকাভুক্ত ওয়াকফ সম্পত্তি তালিকভুক্তির গণবিজ্ঞপ্তি প্রকাশ স্বাস্থ্যখাতে অবহেলা ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে -স্বাস্থ্যমন্ত্রী বাস্তবতার নিরিখে যুগোপযোগী সুপারিশ প্রণয়নের নির্দেশ তথ্যমন্ত্রীর বাজার মনিটরিং কার্যক্রমকে আরো সমন্বিত ও প্রযুক্তিনির্ভর করার ওপর গুরুত্বারোপ সরকারি অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ করে পরিপত্র জারী বাংলাদেশের তরুণ–তরুণীদের কর্মসংস্থানের সুযোগ বাড়াতে তিনটি পথ দেশের ৯ অঞ্চলে ঝড়ো হাওয়ার সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত প্যারাগুয়ের বিপক্ষে জয়ে এমবাপ্পের জোড়া ইতিহাস, মেসিকে ছুঁয়ে গোল্ডেন বুট দৌড়ে উত্তাপ আজ ৫ জুলাই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায়

কমলগঞ্জে আন্তর্জাতিক ক্রীড়া দিবস পালিত

Kishori
হালনাগাদ: শনিবার, ৬ এপ্রিল, ২০১৯

মাহমুদ খান, নিজস্ব প্রাতনিধি (মৌলভীবাজার):  ‘ক্রীড়ায় বিশ্ব সম্প্রীতি, বাংলাদেশের অগ্রগতি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে মৌলভীবাজারের কমলগঞ্জে আন্তর্জাতিক ক্রীড়া দিবস ২০১৯ইং পালিত হয়েছে।

শনিবার (০৬ মার্চ) বিকাল সাড়ে ৩ টায় কমলগঞ্জ মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে কমলগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়।

র‌্যালি শেষে উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক অধ্যক্ষ মোঃ হেলাল উদ্দিন এর সভাপতিত্বে ও উপজেলা স্কাউট সম্পাদক মোঃ মোশাহিদ আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আশেকুল হক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ পৌরসভার মেয়র মো. জুয়েল আহমেদ, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম, কমলগঞ্জ থানার ওসি (তদন্ত) সুধীন চন্দ দাস, উপজেলা ক্রীড়া সংস্থার যুগ্ন সাধারন সম্পাদক মো. আনোয়ার হোসেন, ভানুগাছ বাজার পৌর বনিক সমিতির সাধারন সম্পাদক এডভোকেট মো. সানোয়ার হোসেন, কমলগঞ্জ প্রেসক্লাবের সাধারন সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান প্রমুখ।

পরে কমলগঞ্জ বহুমুখী মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা ক্রীড়া সংস্থা ও উপজেলা প্রশাসনের মধ্যে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলায় উপজেলা ক্রীড়া সংস্থা ৩-০ গোলে জয়লাভ করে।


এ ক্যটাগরির আরো খবর..