× Banner
সর্বশেষ
প্রধানমন্ত্রীকে ৯ মানবাধিকার সংগঠনের চিঠি – মানবাধিকার সুরক্ষায় ব্যবস্থা নেওয়ার আহ্বান পুলিশ সংস্কার ও মাদক নিয়ন্ত্রণে বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস ইউএনওডিসির সমান সুযোগ না পেলে ইউরোপীয় ও ফ্রান্সের প্রতিষ্ঠানগুলো বাংলাদেশে আসবে না – ফ্রান্সের রাষ্ট্রদূত দেশটি আমাদের সবার তাই এই দেশ গড়তে হলে সবাইকে ধৈর্য ধরে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী সিটিটিসির বোম্ব ডিসপোজাল ইউনিট পরিদর্শন করল সেনাবাহিনীর প্রশিক্ষণ দল শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অর্থনৈতিকভাবে দেশ খুব খারাপ অবস্থায়ও সরকার সব কাজ চালিয়ে যাচ্ছে – অর্থমন্ত্রী বেনাপোলে খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় ইফতার ও দোয়া মাহফিল দেশে চালু হচ্ছে ‘ওয়ান সিটিজেন ওয়ান কার্ড’ প্রতিশ্রুতি রাখবে সরকার, আগামী মাসের মধ্যে কৃষক কার্ড দেয়ার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী

কমনওয়েলথ সচিবালয়ের সভায় যুব-ক্রীড়া প্রতিমন্ত্রীর যোগদান

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২০

কমনওয়েলথ সচিবালয় আয়োজিত Commonwealth Ministerial Forum on Sport and COVID-19 বিষয়ক জরুরি সভায় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর যোগদান।

আজ বিকাল ৪.০০ ঘটিকায় কমনওয়েলথ সচিবালয় আয়োজিত Commonwealth Ministerial Forum on Sport and COVID-19 বিষয়ক এক জরুরি ভার্চুয়াল সভায় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জনাব মোঃ জাহিদ আহসান রাসেল এম পি অংশগ্রহন করেন।

কেনিয়ার ক্রীড়া বিষয়ক মন্ত্রী ড. আমিনা মোহাম্মদ এর সভাপতিত্বে এ ভার্চুয়াল সভায় কমনওয়েলথ এর মহাসচিব প্যাট্রিসিয়া স্কটল্যান্ড কিউসি ও কমনওয়েলথ ভুক্ত রাষ্ট্রসমূহের ক্রীড়া মন্ত্রীগণ উপস্হিত ছিলেন।

উক্ত সভায় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল করোনা পরিস্থিতির এ দুঃসময়ে বিশ্বের ক্রীড়াঙ্গনকে সচল করার লক্ষ্যে কমনওয়েলথ সচিবালয় কর্তৃক কমনওয়েলথ ভুক্ত রাষ্ট্র সমূহের ক্রীড়ামন্ত্রী দের নিয়ে ভার্চুয়াল সভা আয়োজনের উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, COVID-19 পরিস্থিতিতে এমন একটি সুন্দর আয়োজন করায় আমি কমনওয়েলথ সচিবালয়কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।

মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে এবং নির্দেশনায় আমরা কোভিড-১৯ মোকাবেলা করার জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছি। আমরা অনেক স্টেডিয়াম, খেলার মাঠ, জিমনেসিয়াম ও শুটিং কমপ্লেক্স কোয়ারেন্টিন সেন্টার হিসেবে ব্যবহার করছি।

করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত আমরা উক্ত স্থাপনাসমূহ খেলাধুলা পরিচালনার জন্য ব্যবহার করতে পারছিনা। ইতোমধ্যে আমরা ভার্চূয়াল পদ্ধতিতে বিভিন্ন সভা আয়োজন ও পরিচালনা করছি। বাংলাদেশ ক্রিকেট বোর্ড ও বাংলাদেশ ফুটবল ফেডারেশন থেকে খেলোয়াড়দের ফিটনেস ঠিক রাখার জন্য ভার্চুয়াল পদ্ধতিতে প্রয়োজনীয় পরামর্শ/নির্দেশনা প্রদান করা হচ্ছে।

এছাড়া শ্যূটিং ফেডারেশন এবং বাংলাদেশ আরচ্যারী ফেডারেশন স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দুরত্ব বজায় রেখে সীমিত আকারে প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনার উদ্যোগ গ্রহণ করছে। খেলোয়াড়/প্রশিক্ষক/ কোচদের সাথে আমাদের সার্বক্ষনিক যোগাযোগ অব্যাহত রয়েছে।

আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে খেলোয়াড়দের ফিটনেস ঠিক রাখা যাতে, করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে তাঁরা পূর্ণ উদ্যোমে খেলায় মনোনিবেশ করতে পারে। এছাড়াও করোনায় ক্ষতিগ্রস্হ ক্রীড়াবিদদের সরকারের পক্ষ হতে আর্থিক সহায়তা প্রদান অব্যাহত আছে। স্বাস্থ্য বিধি মেনে স্পোর্টসকে মাঠে নিতে সরকারের আন্তরিক প্রচেষ্টা অব্যাহত আছে।

এ সময়ে প্রতিমন্ত্রী কমনওয়েলথ ভুক্ত রাষ্ট্র সমূহকে স্পোর্টসের উন্নয়নে একযোগে কাজ করার আহবান জানিয়ে বলেন, সময় এসেছে মাঠে খেলা ফেরাতে কমনওয়েলথ ভুক্ত সকল রাষ্ট্র সমূহকে একযোগে কাজ করার। প্রয়োজনে এমন একটি ডিজিটাল প্লাটফর্ম তৈরি করতে হবে যেখান থেকে অনলাইন ভিত্তিক প্রশিক্ষন কার্যক্রম পরিচালনা করা যেতে পারে।


এ ক্যটাগরির আরো খবর..