× Banner
সর্বশেষ
জাতীয় চিড়িয়াখানায় আকস্মিক পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ১২ শিশুর প্রাণ গেল, মোট মৃত্যু ৪৫১ জনদুর্ভোগ কমাতে চন্দ্রগঞ্জকে উপজেলায় উন্নীত করা হয়েছে – পানি সম্পদ মন্ত্রী পাইকগাছায় ফুটবলে চলার সাথী ; দড়ি টনায় হাঁটার সাথী চ্যাম্পিয়ন  পাইকগাছা জিরো পয়েন্টে সড়ক প্রশস্তকরণে বড় বাধা বৈদ্যুতিক খুঁটি, বাড়ছে জনদুর্ভোগ ও দুর্ঘটনার শঙ্কা ভারতীয় ভিসায় নিষেধাজ্ঞা বহাল স্থবির ভ্রমন খাত বেনাপোলে বিজিবির অভিযানে চোরাচালান পণ্য আটক  নতুন প্রজন্মকে সুস্থ ও সচেতনভাবে গড়ে তোলাই সরকারের প্রধান লক্ষ্য – ভূমি ও পার্বত্য চট্টগ্রাম প্রতিমন্ত্রী ধর্মীয় ও ভাষাগত গোষ্ঠী বাংলাদেশের অবিচ্ছেদ্য অংশ -তথ্যমন্ত্রী সেবার নামে হয়রানি এবং অপচিকিৎসা থেকে বিরত থাকতে হবে -ভূমি প্রতিমন্ত্রী

নোয়াখালী প্রতিনিধি

কবিরহাট থেকে টিসিবির ৭ হাজার লিটার তেল উদ্ধার 

Brinda Chowdhury
হালনাগাদ: সোমবার, ৩ অক্টোবর, ২০২২
সয়াবিন তেলের দাম বাড়ল লিটারে ৭ টাকা

নোয়াখালীর কবিরহাট উপজেলা থেকে ৭ হাজার লিটার টিসিবির সয়াবিন তেল উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (৩ অক্টোবর) দুপুরের দিকে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে চুরি হওয়ার ৭দিন পর নোয়াখালীর কবিরহাট হাট থানার পুলিশের সহায়তায় রূপগঞ্জ থানার পুলিশ ধানসিঁড়ি ইউনিয়নের  নবগ্রাম থেকে তেল গুলো উদ্ধার করে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার বিকেলে রূপগঞ্জ সিটি মেইল থেকে ১৪ হাজার ২শত লিটার তেল নিয়ে রংপুরে টিসিবির আঞ্চলিক ডিপোতে নেওয়ার পথে চালকের যোগসাজশে তেল গুলো চোরাই চক্রের কাছে বিক্রি করে দেওয়া হয়। পরে গতকাল রোববার এ ঘটনায় রূপগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়। পরে গোপন সংবাদের ভিত্তিতে কবিরহাটের নবগ্রামের শাহ আলম বেপারী বাড়ি ও গাজীর খেয়ার নুর উদ্দিনের মুদি দোকান, দিদারের দোকানসহ কয়েকটি স্থানে তল্লাশি করে চোরাইকৃত তেলের অর্ধেক জব্দ করা হয়েছে। একই সঙ্গে এ ঘটনার সঙ্গে জড়িত কবির, দিদার ও শাহআলম ব্যাপারীকে গ্রেপ্তারসহ ও বাকি তেলগুলো উদ্ধারের চেষ্টা চলছে।
কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)েমো.রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।  তিনি বলেন, এ ঘটনায় রূপগঞ্জ থানা পরবর্তীতে আইনগত প্রদক্ষেপ গ্রহণ করবে।


এ ক্যটাগরির আরো খবর..