× Banner
সর্বশেষ
মালিয়াট  ইউনিয়ন পরিষদ নির্বাচন: চেয়ারম্যান পদপ্রার্থী আব্বাস উদ্দীনের ‘সেবা ও উন্নয়নের অঙ্গীকার’ শত্রুতায় হেরেছে মানবতা এক অসহায় বৃদ্ধ দম্পতির আহাজারি থামছে না একটি গাছ শুধু অক্সিজেনই দেয় না, এটি আমাদের জীবন – ইউএনও ওয়াসিউজ্জামান চৌধুরী  দেশে হাম উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানি শার্শা উপজেলা সাংবাদিক ঐক্য পরিষদের সাধারণ সভা অনুষ্ঠিত শার্শায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর আটক রাজৈরে অবৈধ স্থাপনা উচ্ছেদে বাধা, সাংবাদিকের বিরুদ্ধেও মামলার পাঁয়তারা বিশ্ব যুব দক্ষতা দিবস উপলক্ষে সাতক্ষীরায় উঠান থেকে উদ্যোক্তা বিষয়ক পথনাটক অনুষ্ঠিত কাতারের সাবেক আমিরের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোকবার্তা হস্তান্তর স্পিকারের ‘প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রি রোধে কঠোর অভিযান চলছে’

নিউজ ডেস্ক

আবার পাকিস্তানে মৃতদেহ কবর থেকে তুলে গণধর্ষণ, আটক ১৭

Brinda Chowdhury
হালনাগাদ: সোমবার, ৯ মে, ২০২২
কবর থেকে তুলে গণধর্ষণ

প্রতিদিন ঘটে যাওয়া কিছু অপরাধ (অপরাধ) এতটাই মর্মান্তিক যে কেউ কল্পনাও করতে পারে না। পাকিস্তানে আবার মৃতদেহ কবর থেকে তুলে নিয়ে গণধর্ষণের ঘটনা। এর আগেও পাকিস্তানের একাধিক প্রান্তে এমন ঘটনা ঘটেছে। পাকিস্তানের গুজরাট প্রদেশের চক কমলা গ্রামে এক যুবতীর মৃতদেহ কবর থেকে তুলে গণধর্ষণ করলো একাধিক যুবক। ঘটনা ঘিরে ব্যাপক চাঞ্চল্যের পর পুলিশ তদন্তে নামে। ইতিমধ্যেই ১৭ জনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ।

জানা যায়, গত বুধবার (৫ মে) মারা যায় সতের বছরের এক কিশোরী। মানসিক ও শারীরিক ভাবে প্রতিবন্ধী ছিল সে। সন্ধ্যা ৬টা নাগাদ ধর্মীয় রীতি মেনেই তার শেষকৃত্য করে বাড়ি ফেরেন পরিবারের লোকজন। প্রথা অনুযায়ী, পরের দিন কবরস্থানে তাঁর আত্মীয়রা গিয়ে দেখেন যে কবর খুঁড়ে কেউ বা কারা দেহ বাইরে ফেলে রেখে গিয়েছে। তাঁরা মৃতদেহে ধর্ষণের চিহ্ন দেখতে পান। তারপরই পুলিশে অভিযোগ দায়ের করেন তাঁরা।

রিপোর্টে বলা হয়েছে, মর্মান্তিক এই ঘটনা প্রকাশ্যে আসে মৃত কিশোরীকে কবর দেওয়ার পর দিন। তার আত্মীয়রা নিজেদের ধর্মীয় রীতি অনুযায়ী কবরস্থানে যান। কবর থেকে দূরে পড়ে থাকতে দেখা যায় দেহটিকে। এমনকী ধর্ষণের চিহ্ন পাওয়া যায় দেহে।

স্থানীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, বৃহস্পতিবার কিশোরীর কবরের কাছে গিয়ে দেখা যায় অদ্ভুত দৃশ্য। কবরটি খুঁড়ে ফেলা হয়েছে। মাটি ছড়াছড়ি। কিন্তু সেখানে নেই কিশোরীর মৃতদেহ। অনেক খোঁজাখুঁজির পর প্রায় ২০০ বর্গফুট দূরে পড়ে থাকতে দেখা যায় দেহটিকে। তাতে রয়েছে ধর্ষণের স্পষ্ট চিহ্ন।

হতবাক পরিবারের সদস্যরা থানায় অভিযোগ দায়ের করতে ছুটে যান। জঘন্যতম অপরাধে জড়িতদের যত তাড়াতাড়ি সম্ভব বিচারের আওতায় আনার দাবি জানান তাঁরা। এর পরই পুলিশ অভিযুক্তদের খুঁজতে শুরু করে। বেশ কয়েক জনকে আটক করে পুলিশ।

এই ঘটনার কথা টুইটারে তুলে ধরেন পাকিস্তান মুসলিম লিগের (পিএমএলএন) ডেপুটি সেক্রেটারি-জেনারেল আতাউল্লা তারা। শুক্রবার তিনি টুইটারে লেখেন, ১৭ জন সন্দেহভাজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং বৈজ্ঞানিক পদ্ধতি অনুসরণ করে মামলার তদন্ত চলছে।

উল্লেখ্য, পুলিশে অভিযোগ দায়ের করেন মৃত কিশোরীর কাকা। এফআইআর-এর ভিত্তিতে পুলিশ মামলার তদন্ত শুরু করে। জানা গিয়েছে, এই মর্মান্তিক ঘটনার সঙ্গে কতজন পুরুষ জড়িত ছিল, তা এখনও স্পষ্ট নয়।

তবে পাকিস্তানে এমন ঘটনা এই প্রথম নয়। কবর থেকে মৃতদেহ তুলে ধর্ষণ করার ঘটনা এর আগেও পাকিস্তানের একাধিক প্রান্তে এমন ঘটনা ঘটেছে। এর আগে ২০২১ খ্রিস্টাব্দে উপকূলীয় শহর গোলামুল্লাহর কাছে মৌলবি আশরাফ চান্দিও গ্রামে একটি কবর থেকে এক মহিলার মৃতদেহ তুলে ধর্ষণ করে কিছু অজ্ঞাতপরিচয় ব্যক্তি। তার আগে ২০১৯ সালে, করাচির ল্যান্ডি টাউন এলাকায় একটি কবরস্থানে একজন মহিলার কবর খুঁড়ে মৃতদেহটিকে ধর্ষণ করেছিল একদল অজ্ঞাত পরিচয় পুরুষ।


এ ক্যটাগরির আরো খবর..