× Banner
সর্বশেষ
দেশের সর্বোচ্চ ১৩০ ফুট ফ্ল্যাগস্ট্যান্ড বা সুউচ্চ মাস্তুল, বেনাপোল সীমান্তে উড়বে গৌরবের পতাকা সিক্সথ ইয়াং সায়েন্টিস্ট কংগ্রেস দেশের বৈজ্ঞানিক অগ্রযাত্রাকে আরো ত্বরান্বিত করবে -আইসিটি মন্ত্রী নরেন্দ্র মোদির অর্থনৈতিক নীতি প্রচলিত আধা-সমাজতান্ত্রিক নীতির মিশ্রণ বিনিয়োগ পরিবেশ নিয়ে শীর্ষ ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী সাফ অনূর্ধ্ব-২০ টুর্নামেন্টের ফাইনালে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ায় অভিনন্দন আজ ৪ এপ্রিল (২০ চৈত্র ) শনিবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২০ চৈত্র শনিবার (৪ এপ্রিল) দিনের পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে উচ্চ মূল্যে জ্বালানি আমদানি করছে সরকার -অর্থ ও পরিকল্পনা মন্ত্রী বইয়ের মাধ্যমেই প্রজন্ম থেকে প্রজন্মে জ্ঞান, অভিজ্ঞতা ও ইতিহাস প্রবাহিত হয় -তথ্যমন্ত্রী জিয়ার অসমাপ্ত খাল খনন তারেক রহমানের নেতৃত্বে সমাপ্ত হবে -পানি সম্পদ মন্ত্রী

নোয়াখালী প্রতিনিধি

কবরস্থান দখল করে দালান নির্মাণের অভিযোগ

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫
কবরস্থান দখল

নোয়াখালীর বেগমগঞ্জে কবরস্থানের জায়গা দখল করে দালান নির্মাণের অভিযোগ পাওয়া গেছে।

বুধবার (৯ এপ্রিল) লিখিত অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে বেগমগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মশিউর রহমান। এর আগে, উপজেলার নরোত্তমপুর ইউনিয়নের বকশি মিঞার পুরাতন বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় বকশি মিঞার পুরাতন বাড়ির বাসিন্দা ভুক্তভোগী মানবিক সংগঠন প্রতিবাদী কন্ঠের প্রতিষ্ঠাতা সভাপতি মো.আজিম (৪৫) একই বাড়ির জামাল উদ্দিন ওরফে খোকনকে (৬২) বিবাদী করে থানায় লিখিত অভিযোগ দেন।

ভুক্তভোগী ও লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, বকশি মিঞার বাড়ির পারিবারিক কবরস্থানে ১৬০০ একর সম্পদের অধিকারী বকশি মিঞাসহ ঊনার ওয়ারিশরা চিরনিদ্রায় শায়িত আছেন। ২০২৪ সালের শেষ দিকে ও ২০২৫ সালের প্রথম দিকে সন্ত্রাসী ও চাঁদাবাজ বাহিনী নিয়ে ফ্যাসিবাদী সরকারের আমলে একই বাড়ির জামাল উদ্দিন ওরফে খোকন পারিবারিক কবরস্থানের মধ্যে জোর করে ধাপে ধাপে দালান নির্মাণ করে। তখন ফ্যাসিবাদী আওয়ামী সরকারের ভাড়াটে মাস্তানদের ভয়ে কেউ দালান নির্মাণে বাধা দিতে পারেনি।

জানতে চাইলে জামাল উদ্দিন ওরফে খোকনকে অভিযোগ নাকচ করে দিয়ে বলেন, যেখানে আমার দালান নির্মাণ করা হয়েছে সেখানে আমাদের বাড়ির কোনো পারিবারিক কবরস্থান ছিলনা। আমার বাবা ও আমি এখানে কবরস্থান দেখেনি। আমার দাদাও বলতে পারেনি বকশি মিঞার কবরস্থান কোথায়। তিনি প্রায় ৩৫০ বছর আগে মারা যায়।

বেগমগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মশিউর রহমান বলেন, অভিযোগ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। স্থানীয়দের সাথে কথা বলে ও সরেজমিনে দালানের জায়গায় কবরস্থানের কোনো অস্তিত্ব পাওয়া যায়নি। বাদীর মনোনীত লোক জানিয়েছে ১৫০ বছর আগে এখানে বকশি মিঞার কবর ছিল। কুমিল্লা থেকে এক ব্যক্তি এসে কবর জিয়ারত করে যেত।


এ ক্যটাগরির আরো খবর..