এস.এম মফিদুল ইসলাম, পাটকেলঘাটা প্রতিনিধি ॥ বছরের পর বছর পানিতে তলিয়ে থাকে ফসলের জমি, সারা বছরে একটি ফসলও ঘরে তোলা সম্ভব হয়না কাজীডাংগা গ্রামের আঃ গফ্ফার মোড়ল (৫৫)। বারাত উত্তর বিলে তার নিজস্ব ৫ বিঘা বিলেন জমি রয়েছে, কিন্ত সারা বছর পানিতে তলিয়ে থাকায় ফসল হয় না জমিতে , ফলে নুন আনতে পন্তা ফুরায় তার সংসারে । পানি নিষ্কাষন সম্ভব হলে এ বছর তার আশা ৫ বিঘা জমিতেই ধান ফলাবে সে।
কপোতাক্ষ পাড়ের কোন কোন বিলাঞ্চলে কৃষকরা জোট বেঁধে আবার কোন কোন এলাকায় ঘের মালিকদের প্রচেষ্টায় সেচ পাম্প লাগিয়ে তীরবর্তী জলাবদ্ধ বিলের পানি নিষ্কাষনের জন্য বিরামহীন সেচ কার্যক্রম চালিয়ে যাচ্ছে ভুক্তভোগী মানুষ। জলাবদ্ধ এলাকার খেটে খাওয়া কৃষকরা ইরি আবাদ করে বছরে একটি ফসল হলেও ঘরে তুলতে পারবে এমন আশায় বুক বেঁেধছে ! বিগত ১০/১২ বছর যাবৎ কপোতাক্ষ তীরবর্তী তালা উপজেলার অধিকাংশ বিল বছরে ৭/৮ মাস জলাবদ্ধতায় নিমজ্জিত থাকায় কৃষকরা কোন ফসলের আবাদ করতে পারতো না।
বর্তমানে সেখানে মৎস্য ঘের হওয়ায় ঘের মালিক সময়মত পানি নিষ্কাষন করে দেওয়ায় ইরি আবাদের নতুন সম্ভবনা সৃষ্টি হয়েছে। ফলে এলাকার খেটে খাওয়া মানুষ আবারও ঘুরে দাড়ানোর চেষ্টায় চলতি মৌসুমে দেরীতে হলেও ইরি-বোরো আবাদে ব্যাস্ত সময় পার করছে কপোতাক্ষ পাড়ের জলাবদ্ধ কৃষকরা ।
সরেজমিনে তালা উপজেলার ইসলামকাটি ইউনিয়নের কাজীডাংগা, ডেমশাখোলা, নারানপুর,গণডাংগা, ইসলামকাটি,মির্জাপুর, বারাত, ভবানীপুর খরাইল গ্রামের অবস্থিত চলি¬শা বিল ও বারাত উত্তর বিলের পানি নিষ্কষন করে ধানের চারা রোপন শুরু করেছে ভুক্তভোগী কৃষকরা।
ভবানীপুর গ্রামের গজেন মন্ডল (৪০),আতাউর রহামান খান (৩৪), বারাত গ্রামের মফিজুল ইসলাম (৫০), কাজীডাংগা গ্রামের আব্দুল গফ্ফার মোড়ল (৫৫), আফজাল শেখ (৪০), খরাইল গ্রামের বিপুল মন্ডল (৩৫) সহ অনেকের সাথে কথা বলে জানাযায়, চলিশার বিলে
প্রায় ২৫শ’ বিঘা এবং বারাত উত্তর বিলে ১৫শ বিঘা জমিতে চলতি ইরি-বোরো আবাদের বাম্পার সম্ভবনার পরিবেশ সৃষ্টি হয়েছে। বিগত ১ যুগের বেশী সময় ধরে সারা বছরে একটি ফসল তুলতে পারেনি কৃষকরা। কিন্ত গত ৪/৫ বছর অবস্থার সম্পূর্ণ পরিবর্তন ঘটেছে। জলাবদ্ধ বিলে এখন সোনালী ধান ফলছে, ঘের মালিকদের ঐকান্তিক প্রচেষ্টায়। এলাকাবাসী জানায়, বারাত উত্তর বিলের প্রায় ১৫শ’ বিঘা জমির পানি সেচে দিয়ে ইরি আবাদের উপযোগী করার শর্তে বিলটি ইজারা নিয়েছে কেশবপুরের সাবেক এক ইউপি চেয়ারম্যান মঞ্জুরুল আলম নিজ অর্থায়নে অব্যাহত রেখেছেন কৃত্রিম সেচ প্রকল্প। এবারো তার ব্যতিক্রম না হওয়ায় বরাবরের মত চলতি মৌসুমেও ইরি-বোরোর বাম্পার ফলনের প্রক্রিয়া চলছে। তাই এলাকার কৃষকদের মুখে এখন সোনালী হাঁসি। কৃষকদের ঘরে উঠবে স্বপ্নের ধান, আবহাওয়ার অনুকুলে থাকলে গত বছরের থেকেও ভাল ফলন পাবেন এমনটাই আশা কৃষকদের।