× Banner
সর্বশেষ
জনগণের চিকিৎসাসেবা নিশ্চিত করতে ‘ই-হেলথ’ কার্ডের নির্দেশনা প্রধানমন্ত্রী পহেলা বৈশাখের মধ্যেই ‘কৃষক কার্ড’ চালু করার সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর বিদ্যুৎ ও জ্বালানির সম্ভাব্য সাময়িক সংকট মোকাবিলায় সরকারের প্রস্তুতি গ্রহণ গভীর নলকূপে গোসলকে কেন্দ্র করে শিশুকে আহত : থানায় অভিযোগ ঝিনাইদহ বিসিক সম্প্রসারণের লক্ষ্যে অংশীজনের সাথে মতবিনিময় ববি হাজ্জাজসহ ৮ প্রতিমন্ত্রী পেয়েছেন আরো মন্ত্রনালয়ের দায়িত্ব পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর সাথে ডিআইজি সালমা বেগমের সৌজন্য সাক্ষাৎ চাঁদাবাজ-দাগি আসামিদের বিরুদ্ধে সারাদেশে সাঁড়াশি অভিযান হবে -স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে আনসার ও ভিডিপির মহাপরিচালকের সাক্ষাৎ শান্তি ও নিরাপত্তায় আমি আমৃত্যু আপনাদের পাশে থাকবো -এম জিলানী

নিউজ ডেস্ক

কপালে টিপ পরা নিয়ে শিক্ষিকাকে লাঞ্ছিতের অভিযোগে কনস্টেবল নাজমুল তারেক হেফাজতে

Brinda Chowdhury
হালনাগাদ: সোমবার, ৪ এপ্রিল, ২০২২
কনস্টেবল নাজমুল তারেক

কপালে টিপ পরা নিয়ে কলেজ শিক্ষিকাকে লাঞ্চিতের অভিযোগে এক পুলিশ কনস্টেবল নাজমুল তারেককে চিহ্নিত করে হেফাজতে নেওয়া হয়েছে। অভিযুক্ত কনস্টেবলের নাম নাজমুল তারেক। পুলিশ লাইন থেকে সংযুক্ত হয়ে তিনি ভিআইপি, ভিভিআইপিদের নিরাপত্তার দায়িত্ব পালন করতেন বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) বিপ্লব কুমার সরকার।

আজ ৪ এপ্রিল (সোমবার)  সকালে  উপকমিশনার এ তথ্য জানান।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের এক কর্মকর্তা জানান, পুলিশের ওই কনস্টেবলকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাঁর বিরুদ্ধে হওয়া অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। তিনি কী করেছেন, কেন করেছেন—এ ব্যাপারে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

ওসি বলেন, ‘আমরা নাজমুল তারেক নামের এক কনস্টেবলকে শনাক্ত করেছি। তিনি পুলিশের সুরক্ষা বিভাগে কর্মরত। তিনি ভিআইপি ও ভিভিআইপিদের নিরাপত্তা দিয়ে থাকেন। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা বিষয়টি নিয়ে কাজ করছেন। তাঁরা পরে সিদ্ধান্ত নেবেন।’

রাজধানীর ফার্মগেটের সেজান পয়েন্টের পাশে গত শনিবার সকালে টিপ পরা নিয়ে এক পুলিশ সদস্যের মাধ্যমে হেনস্থার শিকার হয়েছেন বলে অভিযোগ করেন তেজগাঁও কলেজের থিয়েটার অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের প্রভাষক ড. লতা সমাদ্দার।লতা সমাদ্দার

ঘটনার পরে শেরেবাংলা নগর থানায় অভিযোগ করেন ড. লতা সমাদ্দার। লিখিত অভিযোগে বলা হয়, শনিবার তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক এলাকার বাসা থেকে রিকশায় করে ফার্মগেটের আনন্দ সিনেমা হলের সামনে নামেন। সেখান থেকে হেঁটে কর্মস্থল তেজগাঁও কলেজের দিকে যাচ্ছিলেন। সেজান পয়েন্টের সামনে পুলিশের পোশাক পরিহিত এক ব্যক্তি মোটরসাইকেলের ওপর বসেছিলেন। তাঁর মোটরসাইকেলের নম্বর-১৩৩৯৭০।

ওই কলেজ শিক্ষিকার অভিযোগ-রাজধানীর গ্রিন রোডের বাসা থেকে হেঁটে কলেজে যাওয়ার সময় হুট করে পাশ থেকে মধ্যবয়সী, লম্বা দাড়িওয়ালা একজন ‘টিপ পরছোস কেন’ বলেই বাজে গালি দেন তাকে। মধ্যবয়সী ওই ব্যক্তির পরনে পুলিশের পোশাক। ঘটনার প্রতিবাদ জানালে একপর্যায়ে কলেজ শিক্ষিকার পায়ের ওপর দিয়ে বাইক চালিয়ে চলে যান অভিযুক্ত ব্যক্তি।

লতা সমাদ্দার অভিযোগে উল্লেখ করেন, পাশ দিয়ে যাওয়ার সময় কপালে টিপ পরা নিয়ে ওই ব্যক্তি আমাকে কটূক্তি করেন। একপর্যায়ে তিনি অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করেন। পেছনে ফিরে ঘটনার প্রতিবাদ করায় তিনি আরও গালিগালাজ করেন। পরে পুলিশের পোশাক পরা ওই ব্যক্তি আমার গায়ের ওপর মোটরসাইকেল চালিয়ে দেওয়ার চেষ্টা করেন। সরে গিয়ে রক্ষা পেলেও শারীরিকভাবে আহত হই।’


এ ক্যটাগরির আরো খবর..