× Banner
সর্বশেষ
নারী ক্রিকেট দল থেকে বাদ পড়ায় আত্মহত্যার চেষ্টা মান্দায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত টানা দুইদিন এই ৪ বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এলডিসি উত্তরণের প্রস্তুতিতে অর্থনীতি ও রাজনীতির সমন্বয়ের ওপর জোর তথ্যমন্ত্রীর গ্রামীণ উন্নয়নের মাধ্যমেই টেকসই বাংলাদেশ বিনির্মাণ সম্ভব  -স্থানীয় সরকার মন্ত্রী প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে –মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী বেনাপোল পুটখালী সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ভারতীয় ফেনসিডিল উদ্ধার শহীদ আলি খামেনির জানাজায় অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন স্পিকার প্রশান্ত মহাসাগরে সফল উৎক্ষেপণের দাবি বেইজিংয়ের; উদ্বেগ প্রকাশ করেছে জাপান প্রধানমন্ত্রীর সঙ্গে আইএপিবি-এর প্রধান নির্বাহীর সৌজন্য সাক্ষাৎ

কণ্ঠশিল্পী মমতাজের ভাইয়ের বিরুদ্ধে হত্যা মামলা

admin
হালনাগাদ: বুধবার, ১৩ ডিসেম্বর, ২০১৭

মানিকগঞ্জ প্রতিনিধিঃ মানিকগঞ্জের সিঙ্গাইরে স্কুলছাত্রী ঝুমা নিহতের ঘটনায় সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজ বেগমের ভাইসহ তিনজনের বিরুদ্ধে মামলা হয়েছে।

মঙ্গলবার দুপুরে মানিকগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৪ এ ঝুমার বাবা রিয়াজুল শেখ বাদী হয়ে এ মামলা করেন। অভিযোগটি আমলে নিয়ে সিঙ্গাইর থানাকে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছেন আদালতের বিচারক শাকিল আহম্মেদ।

মামলার অপর আসামিরা হলেন এবারতের স্ত্রী ফরিদা পারভীন (৪৮) এবং ছেলে ফিরোজ (২৪)।

মামলায় তিনি উল্লেখ করেন, সিঙ্গাইর উপজেলার ধল্লা গ্রামের রিয়াজুল হকের মেয়ে ঝুমা আক্তার। তার মা কাঞ্চন মালা বিদেশে থাকেন। বাবা দ্বিতীয় বিয়ে করায় ঝুমা আক্তার প্রায় তিন বছর ধরে জয়মন্টপের এবারত হোসেনের বাসায় আশ্রিত হিসাবে থাকেন। ঝুমা এই বাড়ির ছোট খাট কাজের পাশাপাশি স্কুলেও লেখাপড়া করে। গত পিএসসি পরীক্ষায় সে অংশ নিয়েছে।

মামলায় ঝুমার পিতা অভিযোগ করেন, এবারত হোসেন আসামি মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মমতাজ বেগমের বড় ভাই হওয়ায় তিনি আইনের তোয়াক্কা না করে তার স্ত্রী ও ছেলে মিলে এলাকায় অনেক অপকর্ম করে আসছেন। ঝুমাকে পাশবিক নির্যাতনে বাধ্য করতে চেষ্টা করে তারা। তাকে কোনভাবে অপকর্মে লিপ্ত না করতে পেরে তারা পরস্পরের যোগসাজশে ঝুমাকে হত্যা করে এবং এই ঘটনাকে আড়াল করতে তার গলায় কাপড় পেঁচিয়ে ঘরের সিলিং ফ্যানে ঝুলিয়ে রাখে।

এছাড়া ঘটনার পর ফরিদা বেগম ও ফিরোজ বাড়ি থেকে পালিয়ে যাওয়ায় হত্যাকাণ্ডের বিষয়টি আরও বেশি করে স্পষ্ট হয়েছে বলেও মামলায় উল্লেখ করা হয়।

এ বিষয়ে জানতে চাইলে সিঙ্গাইর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার ইমাম হোসেন বলেন, ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পরই ঘটনাটি হত্যা না আত্মহত্যা জানা যাবে। এর বেশি মন্তব্য করতে রাজি হননি তিনি।

গেলো শুক্রবার (৮ ডিসেম্বর) ইবারত হোসেনের কলেজ পড়ুয়া ছেলে ফিরোজের শয়ন কক্ষে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় ঝুমার মরদেহ উদ্ধার করে পুলিশ।


এ ক্যটাগরির আরো খবর..