× Banner
সর্বশেষ
শিক্ষকদের নৈতিক ও পেশাগত দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে -শিক্ষামন্ত্রী সম্মিলিত চেষ্টায় ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ তথা রাষ্ট্র প্রতিষ্ঠার আশা ডেপুটি স্পিকারের মাদারীপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলাকারী ছাত্রলীগ নেতা ফয়সাল ফের গ্রেফতার সরকার দলীয় সংসদীয় সভা অনুষ্ঠিত গৌরনদীতে বাস উল্টে খাদে, নিহত-১ ঐতিহ্যবাহী গ্রাম বাংলার খেলাধুলায় প্রতিযোগিতা কারীদের মধ্যে পুরস্কার বিতরণ  বক্ষব্যাধি হাসপাতালে ৪০টি আইসিইউ বেড দ্রুত সম্পন্নের নির্দেশ স্বাস্থ্য প্রতিমন্ত্রীর মাঠ পর্যায়ের কর্মকর্তাদের জনগণের প্রত্যাশা পূরণে কাজ করতে হবে -ভূমি মন্ত্রী বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর সাথে নেপালের রাষ্ট্রদূতের সাক্ষাৎ শ্যামনগরে ২৪ হাজার শিক্ষার্থীর পুষ্টিকর খাবার সরবরাহ শুরু করেছে সুশীলন

কূটনৈতিক প্রতিবেদক

কঠোর হতে যাচ্ছে আশ্রয় প্রক্রিয়া, নতুন অভিন্ন অভিবাসন নীতির বাস্তবায়ন চায় ইইউ

Dutta
হালনাগাদ: শুক্রবার, ১৪ জুন, ২০২৪
eu

‘বিতর্কিত’ নতুন অভিবাসন এবং আশ্রয়নীতি প্রণয়নে একটি সমন্বিত কৌশলগত পরিকল্পনা পেশ করেছে ইউরোপীয় কমিশন। তারা ২০২৬ সালের মাঝামাঝিতে নতুন এই অভিবাসন ও আশ্রয়নীতি জোটভুক্ত দেশগুলোতে বাস্তবায়ন করতে চায় বলে বুধবার কমিশন জানিয়েছে।

বৃহস্পতিবার লুক্সেমবুর্গে ইউরোপীয় ইউনিয়নের স্বরাষ্ট্রমন্ত্রীদের একটি বৈঠক রয়েছে। সেখানে এই কৌশলগত পরিকল্পনাটি তুলে ধরা হবে। নতুন নীতি অনুযায়ী, যেসব দেশের আশ্রয়প্রার্থীদের ইউরোপীয় ইউনিয়নে আশ্রয়ের আবেদন মঞ্জুর করার হার ২০ শতাংশের নিচে এবং যেসব দেশে জননিরাপত্তার ঝুঁকি রয়েছে, সেসব দেশগুলো থেকে আসা আবেদনকারীদের সীমান্তে তল্লাশি এবং যাচাই-বাছাই করবে কর্তৃপক্ষ।

নতুন নীতি অনুযায়ী আশ্রয় আবেদন প্রক্রিয়াকরণে জোটভুক্ত ২৭টি দেশকেই দায়িত্ব নিতে হবে। এমনকি এই নীতির বিপক্ষে যেসব দেশের অবস্থান ছিল, তাদেরও এই দায়িত্ব নিতে হবে। তবে নতুন নীতিমালাটি আশ্রয় আবেদন বা প্রক্রিয়াকে আগের চেয়ে অনেক কঠোর করে তুলবে। অভিন্ন এই আশ্রয়নীতিটি নিজ দেশে চালু করার জন্য জোটের দেশগুলোকে দুই বছর সময় দেওয়া হয়েছে। সেই হিসাবে ২০২৬ সালের মাঝামাঝি এসে গোটা ইউরোপীয় ইউনিয়নে নীতিটির বাস্তবায়নের লক্ষ্যে কাজ করছে ইউরোপীয় কমিশন।

ইউরোপীয় কমিশনের ভাইস প্রেসিডেন্ট মার্গারিটিস শিনাস এক বিবৃতিতে বলেছেন, ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোতে এই নীতিকে কার্যকরভাবে বাস্তবায়ন করাই তাদের লক্ষ্য। এই ইস্যুতে বছরের পর বছর ধরে চলা বিতর্কের অবসান হয়েছে গত মাসে। জোটভুক্ত দেশগুলোর জন্য শেষপর্যন্ত একটি অভিন্ন আশ্রয়নীতি প্রণয়ন করতে পেরেছে ইউরোপীয় ইউনিয়ন।

শিনাস বলেন, সব সদস্য রাষ্ট্র একই জায়গা থেকে শুরু করছে না। উদাহরণ হিসাবে তিনি বলেন, কিছু সদস্য রাষ্ট্র ইতোমধ্যে সীমান্তে উন্নত স্ক্রিনিং পদ্ধতির অভিজ্ঞতা অর্জন করেছে। ইউরোপীয় ইউনিয়নের স্বরাষ্ট্র কমিশনার ইলফা ইয়োহানসন এই অভিন্ন নীতিকে ‘সত্যিকার অর্থেই একটি ঐতিহাসিক মুহূর্ত’ হিসাবে আখ্যায়িত করেছেন। তিনি বলেছেন, এর মধ্য দিয়ে সীমান্ত সুরক্ষার পাশাপাশি জোটভুক্ত দেশগুলোর মধ্যে সংহতি আরো দৃঢ় হবে।


এ ক্যটাগরির আরো খবর..