আগামীকাল থেকে কক্সবাজার জেলার সকল দোকান ও শপিংমল বন্ধের নির্দেশ

আগামীকাল থেকে কক্সবাজার জেলার সকল দোকান ও শপিংমল বন্ধের নির্দেশ
সুজন চক্রবর্তী-কক্সবাজার:  মহামারীতে করোনা ভাইরাসের সক্রমণ বাংলাদেশের ক্ষতি দূরত্ব বজায় না রেখে বিভিন্ন স্থানে দেখা যায় সে কারণে, কক্সবাজার জেলার ঠেকাতে সকল ধরণের দোকানপাট ও শপিংমল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন। একই সঙ্গে বিকেল চারটার পর সকল ধরণের পরিবহণ বন্ধ রাখা হবে।
আগামীকাল ১৮ মে সোমবার বিকেল চারটা থেকে আদেশ কার্যকর হবে বলে কক্সবাজার জেলা প্রশাসক মো. কামাল হোসেন স্বাক্ষরিত এক গণ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
জেলা প্রশাসেনর দেয়া বিজ্ঞপ্তিতে বলা হয়, ঈদে কয়েকটি শর্ত সাপেক্ষে কিছু দোকানপাট খোলা রাখার অনুমতি দিলেও কিন্তু গত কয়েকদিন শর্তের কোন কিছু মানা হয়নি। তাই সোমবার ১৮ তারিখ বিকেল চারটার পর থেকে অনির্দিষ্টকালের সকল ধরণের দোকানপাট ও শপিংমল বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে। তবে পণ্যবাহী পরিবহণ এ নির্দেশনার আওতামুক্ত থাকবে। এছাড়াও কাচাবাজার, অন্যান্য সরকার ঘোষিত কার্যক্রম চলমান থাকবে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।