পঞ্চগড়ে ইজিবাইকের ধাক্কায় ৩ বছরের শিশুর মৃত্যু

পঞ্চগড়ে ইজিবাইকের ধাক্কায় ৩ বছরের শিশুর মৃত্যু

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় জেলা প্রতিনিধি : পঞ্চগড়ে ব্যাটারিচালিত ইজিবাইকের ধাক্কায় মাহিন (৩) নামে একটি শিশুর মৃত্যু হয়েছে।

১৭ মে (রোববার) দুপুরে সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নের তালমা পানিহাগা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। মাহিন ওই গ্রামের ফজলুল ইসলামের ছেলে।

পারিবারিক সূত্রে জানা গেছে, দুপুরে বাড়ির পাশে খেলা করছিল মাহিন। খেলার একপর্যায়ে হঠাৎ সে পাশের রাস্তায় উঠে পড়লে একটি ইজিবাইক তাকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হয় মাহিন। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসারত অবস্থায় তার মৃত্যু হয়।
পঞ্চগড় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা: নুসরাত জাহান লোপা মাহিনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু আক্কাস আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।