কক্সবাজার প্রতিনিধিঃ নতুন বছরকে সামনে রেখে, কক্সবাজারে শুরু হয়েছে ৩ দিনব্যাপী মেগা বিচ কার্নিভাল। বৃহস্পতিবার দুপুরে সমুদ্র সৈকতের লাবণী পয়েন্টে বেলুন ও পায়রা উড়িয়ে কার্নিভালের উদ্বোধন করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
পরে একে একে নাচ-গান ও নাটক পরিবেশিত হয় কার্নিভালে। এসব পরিবেশনা উপভোগ করতে সৈকতে ঢল নামে সব বয়সী দর্শকদের। সুরের ঝংকার আর বাদ্যের তাল মোহিত করে তাদের। এর আগে এ সকালে, কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়।