× Banner
সর্বশেষ
জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে সহযোগিতা আরও সুদৃঢ় করার প্রত্যয় পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ আজ ১৬ এপ্রিল (২ বৈশাখ ) বৃহস্পতিবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় ডিজিটাল রূপান্তর ও তথ্যব্যবস্থা শক্তিশালীকরণের আহ্বান জানাল বাংলাদেশ আজ ২ বৈশাখ বৃহস্পতিবার (১৬ এপ্রিল) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে মির্জা আব্বাসকে সিঙ্গাপুর থেকে মালায়েশিয়া নেওয়া হয়েছে  ঝিনাইদহে তৈরী হচ্ছিলো চায়না পারফিউম, ফেস ক্রিম, তেলসহ প্রসাধনী ইরানে পাকিস্তানের সেনাপ্রধান,স্বাগত জানালেন আরাঘচি টাইমের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান মাছের প্রজনন রক্ষায় সাগরে আজ থেকে ৫৮ দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা শিক্ষার মানোন্নয়নে দ্রুত শিক্ষক নিয়োগ ও নতুন ভবন নির্মাণের তাগিদ শ্রমমন্ত্রীর

কক্সবাজারের বালুখালী ক্যাম্পে রোহিঙ্গা নেতাকে গলা কেটে হত্যা

admin
হালনাগাদ: মঙ্গলবার, ১৯ জুন, ২০১৮

কক্সবাজার প্রতিনিধিঃ  জেলার উখিয়া উপজেলার একটি ক্যাম্পে শীর্ষস্থানীয় এক রোহিঙ্গা নেতাকে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।

সোমবার রাত আটটার দিকে বালুখালী ১১ নম্বর ক্যাম্পের সি ব্লকে এ ঘটনা ঘটে। নিহত রোহিঙ্গা নেতার নাম আরিফ উল্লা (৪৮)।

কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (উখিয়া সার্কেল) চাইলাউ মার্মা জানান, খবর পেয়ে ক্যাম্প থেকে রোহিঙ্গা নেতা ও হেড মাঝি আরিফ উল্লাহর মরদেহ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

পুলিশ ধারণা করছে, অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে তাকে হত্যা করা হয়েছে। হত্যাকাণ্ডের কারণ ও জড়িতদের ধরতে পুলিশ কাজ শুরু করেছে বলেও জানান অতিরিক্ত পুলিশ সুপার চাই লাউ মার্মা। এদিকে, হত্যাকাণ্ডকে কেন্দ্র করে রোহিঙ্গা ক্যাম্পে উত্তেজনা বিরাজ করছে। পরে সেখানে বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..