শনিবার থেকে ওয়ারী এলাকার ৮টি সড়ক লকডাউন

শনিবার থেকে ওয়ারী এলাকার ৮টি সড়ক লকডাউন

রেডজোন হিসেবে চিহ্নিত ওয়ারী এলাকার ৮টি সড়ক ২১ দিনের জন্য লকডাউন ৪ জুলাই থেকে।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ওয়ারী এলাকাকে আগামী শনিবার (৪ জুলাই) থেকে রেডজোন হিসেবে চিহ্নিত করে ওয়ারী এলাকার ৮টি সড়ক ২১ দিনের জন্য লকডাউন করা হবে। ৪ জুলাই থেকে ২৫ জুলাই পর্যন্ত লকডাউন কার্যকর থাকবে।

আজ মঙ্গলবার (৩০ জুন) নগর ভবনে সভা শেষে এক ব্রিফিংয়ে এসব তথ্য জানান দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

তিনি জানান, সার্বিকভাবে সবকিছুই বন্ধ থাকবে। তবে খোলা থাকবে ওষুধের দোকান। ফার্মেসী ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকানা। এছাড়া সব কিছ বন্ধ থাকবে।  দৈনন্দিন নিত্য প্রয়োজনীয় পণ্য ই-কমার্স অ্যাসোসিয়েশনের সঙ্গে সমন্বয় করে সরবরাহের ব্যবস্থা করা হবে।

তিনি আরো জানান, আগামী ২৫ জুলাই পর্যন্ত এই ২১ ‍দিনের লকডাউন  বাস্তবায়ন করা হবে। সেখানে একটি নিয়ন্ত্রণ কেন্দ্র স্থাপন করা হবে, বুথ স্থাপন করা হবে নমুনা সংগ্রহের, থাকবে আইসোলেশন ব্যবস্থা।

জানা গেছে, রাজধানীর ওয়ারী এলাকায় তিনটি প্রধান সড়ক এবং পাঁচটি গলিপথ লকডাউনের আওতায় আসতে পারে। প্রধান সড়কগুলোর মধ্যে রয়েছে- টিপু সুলতান রোড, জাহাঙ্গীর রোড এবং জয় কালী মন্দির হতে বলদা গার্ডেন পর্যন্ত। অন্যদিকে গলিপথগুলোর মধ্যে রয়েছে, লারমিনি ষ্ট্রীট, হেয়ার ষ্ট্রীট, ওয়ার ষ্ট্রীট, র‍্যাঙ্কিন ষ্ট্রীট এবং নবাব ষ্ট্রীট।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।