× Banner
সর্বশেষ
সারা দেশের বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে ৫ দিনের পূর্বাভাস ভারতের কৌশলগত অস্ত্র সুরক্ষায় ভূগর্ভস্থ অবকাঠামো জোরদার এবার ভারতে চালু হচ্ছে চালকবিহীন পড ট্যাক্সি (Pod Taxi) আজ ১৮ এপ্রিল শনিবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৮ এপ্রিল (৪ বৈশাখ) শনিবারের দিনপঞ্জি ও ইতিহাসের এইদিনে হজ ফ্লাইট উদ্বোধন, দেশ ও জাতির কল্যাণে দোয়া চাইলেন প্রধানমন্ত্রী ভিন্নতার মাঝে ঐক্য স্থাপনই আমাদের মূল নীতি, কোনো বৈষম্য থাকবে না – সংস্কৃতি মন্ত্রী পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে কিরগিজস্তান রাষ্ট্রপতির বিশেষ দূতের সাক্ষাৎ সাতক্ষীরা জেলা ধারাভাষ্যকার অ্যাসোসিয়েশনের  পূর্ণাঙ্গ কমিটি গঠন; সভাপতি সানা ও সম্পাদক ইকবাল  শার্শার উলসী ‘জিয়ার খাল’ পরিদর্শনে মফিকুল হাসান তৃপ্তি: উদ্বোধনে আসছেন তারেক রহমান

পিআইডি

ওয়ার্ল্ড এক্সপোতে বাংলাদেশ প্যাভিলিয়ন উদ্বোধন

Kishori
হালনাগাদ: শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫
ওয়ার্ল্ড এক্সপোতে বাংলাদেশ প্যাভিলিয়ন

জাপানের কানসাই এর ওসাকায় অনুষ্ঠিত ওয়ার্ল্ড এক্সপো ২০২৫ এর বাংলাদেশ প্যাভিলিয়ন যৌথভাবে উদ্বোধন করেছেন বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ আব্দুর রহিম খান ও টোকিওতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোঃ দাউদ আলী।

আজ উদ্বোধন অনুষ্ঠানে আব্দুর রহিম খান বলেন, ওয়ার্ল্ড এক্সপোতে বাংলাদেশ প্যাভিলিয়নে রপ্তানি পণ্যের প্রদর্শন বিশ্বব্যাপী আমাদের দেশের ব্যাপক পরিচিতি এনে দিবে এবং আমাদের দেশের পণ্যের প্রতি বিদেশি ক্রেতারা আরো বেশি আকৃষ্ট হবে।

প্যাভিলিয়ন উদ্বোধনকালে বাণিজ্য মন্ত্রণালয়, রপ্তানি উন্নয়ন ব্যুরো ও জাপানের বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

পরে তাঁরা বাংলাদেশ প্যাভিলিয়নের বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং প্রস্তুতি কাজ সুচারুভাবে সম্পন্ন করায় সন্তুষ্টি প্রকাশ করেন।

ছয় মাসব্যাপী বিশ্বের অন্যতম বৃহৎ এক্সপোতে বিশ্বের ১৬৫টি দেশ অংশ নিচ্ছে। দেশগুলোর ব্যবসায়ী এবং ক্রেতাদের জন্য ওয়ার্ল্ড এক্সপো অপূর্ব সুযোগ তৈরি করতে সক্ষম হবে বলে আয়োজকরা ধারণা করছেন। আগামীকাল ওয়ার্ল্ড এক্সপো ২০২৫ এর আনুষ্ঠানিক উদ্বোধন হবে।


এ ক্যটাগরির আরো খবর..