× Banner
সর্বশেষ
একমাত্র বাংলাদেশই জ্বালানি তেলের দাম অপরিবর্তিত -মন্ত্রী ইকবাল হাসান নড়াইলে সড়ক দুর্ঘটনায় মহিলা নিহত  সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক আজ ৭ এপ্রিল বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ মঙ্গলবার (৭ এপ্রিল) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে খাতা মূল্যায়ন অনিয়মে কঠোর ব্যবস্থা, নকলমুক্ত এসএসসি পরীক্ষা নিশ্চিতের নির্দেশনা দিলেন শিক্ষামন্ত্রী সমতল ও পাহাড়ে কোনো বৈষম্য থাকবে না -পার্বত্য মন্ত্রী সালথায় শিক্ষকের বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন টেকনাফ স্থলবন্দরের কার্যক্রম পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হয়েছে -নৌপরিবহন প্রতিমন্ত্রী নাসা মেইনল্যান্ড গার্মেন্টস খুলছে ৮ এপ্রিল -শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী

ডেস্ক

ওয়ান ইলেভেন থেকেই এলাকবাসীর পাশে থেকে প্রশংসিত ইঞ্জিনিয়ার আবদুস সোবহান

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫
প্রশংসিত ইঞ্জিনিয়ার আবদুস সোবহান

বিগত ওয়ান ইলেভেন থেকে দলীয় নেতাকর্মীদের নিয়ে রাজপথে হামলা মামলায় কারাবণ করেও এলাকা ছাড়েননি ইঞ্জিনিয়ার আবদুস সোবহান। ঈদ ও সনাতন ধর্মীয়দের দুর্গাপূজায় সার্বিক বিষয়ে পাশে থেকে ব্যাপক প্রশংসিত হয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-১ আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ইঞ্জিনিয়ার আবদুস সোবহান।

বরিশাল-১ (আগৈলঝাড়া ও গৌরনদী) আসনের একটি পৌরসভা ও ১২টি ইউনিয়নে অনুষ্ঠিত দুর্গাপূজায় পাঁচ দিনই পূজা মণ্ডপ পরিদর্শন করে সাধারণ জনগনের সাথে কুশল বিনিময় করে ভূয়সী প্রশংসা পেয়েছেন তিনি।

বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে ইঞ্জিনিয়ার আবদুস সোবহান নিজস্ব অর্থায়নে সার্বিক সহায়তার পাশাপাশি দলীয় নেতাকর্মীদের নিয়ে প্রতিটি পূজা মন্ডপ কেন্দ্রীয় কমিটি গঠনের মাধ্যমে নিজস্ব অর্থায়নে নিরাপত্তার ব্যবস্থাসহ তার (সোবহান) ইতিবাচক কর্মকান্ডে শুধু সনাতন ধর্মাবলম্বী মহলেই নয়; রাজনৈতিক ও সচেতন মহলেও নজর কেড়েছে। যেকারণে সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষ ক্লিন ইমেজের নেতা হিসেবে ইঞ্জিনিয়ার আবদুস সোবহানকে দুর্গা পূজা পরবর্তী সময়ে ফুলের শুভেচ্ছায় সিক্ত করেছেন।

হিন্দু-বৌদ্ধ-কল্যান ফ্রন্টের বরিশাল জেলা শাখার যুগ্ন আহবায়ক বিশ্বজিৎ রায় বলেন-বিএনপির কেন্দ্র নির্দেশিত নানামুখী নির্দেশনা পরিপূর্ণভাবে পালনের মধ্যদিয়ে সক্রিয় ভুমিকা পালনের মধ্যদিয়ে ইঞ্জিনিয়ার আবদুস সোবহান একজন মানবিক ব্যক্তিত্ব হিসেবে খ্যাতি লাভ করেছেন।

বরিশাল বিভাগের সবচেয়ে বেশি দুর্গা পূজা মন্ডপের উপজেলা আগৈলঝাড়ার হিন্দু সম্প্রদায়ের নেতা কার্তিক বেপারী, অমিয় কর, প্রফুল্ল হালদারসহ একাধিক নেতৃবৃন্দরা জানিয়েছেন-পূজা শুরুর দিন থেকে শেষপর্যন্ত ইঞ্জিনিয়ার আবদুস সোবহান প্রতিদিন প্রতিটি মন্দির পরিদর্শন করে তারেক রহমানের শুভেচ্ছা বার্তা ও অনুদান পৌঁছে দিয়েছেন।

পূজা শুরুর পূর্বে তিনি আগৈলঝাড়া ও গৌরনদী উপজেলার সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দসহ পূজামন্ডপের প্রতিনিধিদের সাথে পৃথকভাবে মতবিনিময় করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে পূজা উদযাপনে সার্বিক সহায়তার প্রদান করেছেন।

আগৈলঝাড়া উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ডা. মাহবুবুল ইসলাম বলেন-ইঞ্জিনিয়ার আবদুস সোবহান দলীয় নেতৃবৃন্দকে সাথে নিয়ে বরিশাল-১ আসনের প্রতিটি পুজামন্ডপ পরিদর্শন করে তারেক রহমানের শুভেচ্ছা বার্তা পৌঁছে দিয়ে সহায়তা প্রদান করেছেন। সনাতন ধর্মালম্বীদের সার্বিক বিষয়ে খোঁজ খবর নিয়ে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনা করেছেন। যা অন্যদের থেকে আলাদা ও ব্যতিক্রমী।

বিগত ওয়ান ইলেভেন থেকে শুরু করে পতিত সরকারের সময়ে দলীয় নেতাকর্মীদের নিয়ে রাজপথে প্রতিটি আন্দোলন সংগ্রাম করতে গিয়ে অসংখ্যবার হামলা ও একাধিক মামলায় কারাবরণ করেও পুনরায় রাজপথে সরব থাকা ইঞ্জিনিয়ার আবদুস সোবহান আরও বলেন-যতোদিন বেঁচে থাকবো ততোদিন আমার নেতা তারেক রহমানের নির্দেশে বরিশাল-১ আসনের প্রতিটি উন্নয়নে অংশিদার হতে চাই।

সার্বিক বিষয়ে বিগত নবম জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-১ আসন থেকে বিএনপি মনোনীত ধানের শীষ মার্কার প্রার্থী ইঞ্জিনিয়ার আবদুস সোবহান বলেন-কোনকিছু পাবার আশায় নয়; শুধু মানুষের ভালবাসার টানে একজন সেবক হয়ে থাকতে চাই।


এ ক্যটাগরির আরো খবর..