× Banner
সর্বশেষ
সুফল পেতে গবেষণা, উদ্ভাবন ও প্রযুক্তির সাথে নৈতিকতা -স্বাস্থ্যমন্ত্রী Australian Speaker to Visit Bangladesh দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রীর সাথে ডব্লিউএফপি’র কান্ট্রি ডিরেক্টরের সাক্ষাৎ পেট্রোল না থাকায় সবুজ মাঠে সৌরবিদ্যুতের ছোঁয়া, বদলে যাচ্ছে কৃষির চিত্র আল্টিমেটাম রাজপথে দেওয়া যায়, সংসদে নয়, জামায়াত সেক্রেটারিকে স্পিকার তামাক নিয়ন্ত্রণে তরুণদের দাবি সংসদে তুলে ধরা হবে -ববি হাজ্জাজ মৎস্যজীবী থেকে ভোক্তা-সবাইকে জাটকা সংরক্ষণে এগিয়ে আসতে হবে পানিসম্পদ মন্ত্রীর সাথে সাথে চীনের রাষ্টদূতের সাক্ষাৎ খেলাধুলার মাধ্যমে সুস্থ জাতি গঠন করা সম্ভব -যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী একমাত্র বাংলাদেশই জ্বালানি তেলের দাম অপরিবর্তিত -মন্ত্রী ইকবাল হাসান

ওবামার নাচ ১০৬ বছরের বৃদ্ধার সঙ্গে

admin
হালনাগাদ: মঙ্গলবার, ২৩ ফেব্রুয়ারী, ২০১৬

আন্তর্জাতিক ডেস্ক: একজন আফ্রো-আমেরিকান প্রেসিডেন্টকে দেখার জন্য সারাটা জীবন অপেক্ষা করেছিলেন ভার্জিনিয়া ম্যাকলরিন। শেষ পর্যন্ত জীবনের পড়ন্ত বেলায় দেখা মিললো সেই আফ্রো-আমেরিকান প্রেসিডেন্টের সঙ্গে। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে দেখা হওয়ার পর নিজের আবেগ নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়লো ১০৬ বছরের এ বৃদ্ধার কাছে।

আনন্দের আতিশয্যে হাতের ছড়িটি শুন্যে তুলে নাচতে শুরু করলেন ম্যাকলরিন। আর সেই ভিডিও ইতিমধ্যে ইন্টারনেট দুনিয়ায় ভাইরাল হয়ে উঠেছে।

রোববার রাতে হোয়াইট হাউজ থেকে এ সংক্রান্ত একটি ভিডিও প্রকাশ করা হয়। এতে দেখা যায়, ম্যাকলরিন দুই হাত প্রসারিত করে ওবামাকে স্বাগত জানান। তিনি ওবামাকে বলেন, ‘এটা আমার জন্য বিরাট সম্মান’।

কৃষ্ণাঙ্গদের ইতিহাসের মাস উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিতে  হোয়াইট হাউজে গিয়েছিলেন ম্যাকলরিন।

আলাপচারিতার একপর্যায়ে ম্যাকলরিনের কাছে ওবামা জানতে চান, সে  তার স্ত্রী মিশেল ওবামার সঙ্গে দেখা করতে চায় কি না। এতে সানন্দে রাজী হন ম্যাকলরিন। এই বৃদ্ধার বয়স ১০৬ বছর এটা ফার্স্ট লেডি মিশেল কিছুতেই বিশ্বাস করছিলেন না। একপর্যায়ে মিশেল তাকে বলেন, ‘বয়স হলে আমিও ঠিক আপানার মত হতে চাই।’ জবাবে ম্যাকলরিন বলেন, ‘হ্যা, আপনি হতে পারবেন।’


এ ক্যটাগরির আরো খবর..