× Banner
সর্বশেষ
অতীত সরকারের ভুল থেকে শিক্ষা নিয়ে প্রাতিষ্ঠানিক রাষ্ট্রব্যবস্থা শক্তিশালী করার অঙ্গীকার তথ্য মন্ত্রীর প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশকে নতুন করে বিনির্মাণ করতে চাই -সমাজকল্যাণ মন্ত্রী বিভিন্ন স্লোগানে বিআরটিসি মহিলা বাস চালুর উদ্যোগ নিয়েছে সরকার যারা জনগণের ভোগান্তির কারণ হবেন তাদের ছাড় দেওয়া হবে না -গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী কোরআনের হুকুমকে জীবনে প্রতিফলন ঘটাতে হবে -ধর্মমন্ত্রী শিক্ষা খাতে গতি ও জবাবদিহিতা নিশ্চিত করা এখন সময়ের দাবি -শিক্ষা মন্ত্রী বেনাপোল পুটখালী সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ৩০ কেজি গাঁজা উদ্ধার  চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে শিগগির দেশব্যাপী অভিযান -স্বরাষ্ট্রমন্ত্রী জনগণের চিকিৎসাসেবা নিশ্চিত করতে ‘ই-হেলথ’ কার্ডের নির্দেশনা প্রধানমন্ত্রী পহেলা বৈশাখের মধ্যেই ‘কৃষক কার্ড’ চালু করার সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর

নোয়াখালী প্রতিনিধি 

ওজু করতে গিয়ে গৃহবধূর মৃত্যু

Brinda Chowdhury
হালনাগাদ: মঙ্গলবার, ৬ সেপ্টেম্বর, ২০২২
ওজু করতে গিয়ে গৃহবধূ

নোয়াখালীল দ্বীপ উপজেলা হাতিয়াতে ওজু করতে গিয়ে পুকুরের পানিতে ডুবে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।  নিহত মোমেনা আক্তার টুম্পা উপজেলার হাতিয়া পৌরসভার ৯নম্বর ওয়ার্ডের মো.সালাউদ্দিনের স্ত্রী।
সোমবার (৫ সেপ্টেম্বর) বিকেল পৌনে ৪টার দিকে উপজেলার হাতিয়া পৌরসভার ৯নম্বর ওয়ার্ডের উত্তর রেহানিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলের দিকে টুম্পা ওজু করতে পুকুর ঘাটে যায়। ওই সময় সে পানিতে পড়ে মারা যায়। পরে পরিবাদেরর সদস্যরা তাকে দেখতে পেয়ে অচেতন অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেন হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আমির হোসেন। তিনি বলেন,নিহত টুম্পা মৃগী রোগে আক্রান্ত ছিলেন।  এর আগেও সে একাধিকবার পানিতে পড়ে যায়। পরে পরিবারের সদস্যরা তাকে তাৎক্ষণিক উদ্ধার করে। সোমবার বিকেলে বাবার বাড়ির বসত ঘরের পাশের পুকুরে সে ওজু করতে গেলে মৃগী রোগে আক্রান্ত হয়ে পুকুরের পানিতে পড়ে যায়। অনেক খোঁজাখুজির পরে পরিবারের সদস্যরা তাকে পুকুরের পানিতে পড়ে থাকতে দেখে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
ওসি আরও জানায়,খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল রিপোর্ট সম্পন্ন করে। এ ঘটনায় হাতিয়া একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..