সোনার বাংলা গড়ার কাজে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান পার্বত্য মন্ত্রীর

সোনার বাংলা গড়ার কাজে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান পার্বত্য মন্ত্রীর

অসাম্প্রদায়িক চেতনায় উদ্বুদ্ধ হয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা গড়ার কাজে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং।

আজ বান্দরবান জেলা সদর রাজার মাঠে আশ্বিনী পূর্ণিমা বা প্রবারণা পূর্ণিমার মাহা ওয়াগোয়াই পোয়ের প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিক উদ্বোধনের পর এমন আহবান জানান মন্ত্রী। পরে তিনি এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।

মন্ত্রী বৌদ্ধ ধর্মাবলম্বীদের এ মহতি উৎসবের মাধ্যমে সকল ধর্মাবলম্বীদের মানুষের কল্যাণের জন্য প্রার্থনা করেন। তিনি ধর্মীয় উৎসবসমূহ সুন্দর ও সফলভাবে সম্পন্ন করার কাজে সকলের সহযোগিতা চান।

এসময় অন্যান্যের মধ্যে বান্দরবান জেলার অতিরিক্ত পুলিশ সুপার অশোক কুমার পাল, বান্দরবান পৌর মেয়র মোহাম্মদ ইসলাম বেবী, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বান্দরবান ইউনিটের প্রকল্প পরিচালক আব্দুল আজিজসহ গণ্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Brinda Chowdhury
সংবাদ প্রতিনিধি

Brinda Chowdhury

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।