× Banner
সর্বশেষ
তরুণীর সাথে যুবকের ছবি ভাইরাল, সমালোচনার ঝড়! বৈষম্যহীন বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়নে সংসদের ভেতরে এবং বাইরেও জামায়াতে ইসলামীর সংগ্রাম চলবে মুক্তিযুদ্ধ আমাদের জাতীয় পরিচয়, গর্ব, ঐতিহ্য ও অস্তিত্বের অবিচ্ছেদ্য অংশ -স্থানীয় সরকার মন্ত্রী আগামীকাল ৩০টি নির্বাচিত উপজেলায় বিশেষ হাম টিকা কার্যক্রম -স্বাস্থ্যমন্ত্রী সাপাহারে সরকারি খাল দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ দেশের সর্বোচ্চ ১৩০ ফুট ফ্ল্যাগস্ট্যান্ড বা সুউচ্চ মাস্তুল, বেনাপোল সীমান্তে উড়বে গৌরবের পতাকা সিক্সথ ইয়াং সায়েন্টিস্ট কংগ্রেস দেশের বৈজ্ঞানিক অগ্রযাত্রাকে আরো ত্বরান্বিত করবে -আইসিটি মন্ত্রী নরেন্দ্র মোদির অর্থনৈতিক নীতি প্রচলিত আধা-সমাজতান্ত্রিক নীতির মিশ্রণ বিনিয়োগ পরিবেশ নিয়ে শীর্ষ ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী সাফ অনূর্ধ্ব-২০ টুর্নামেন্টের ফাইনালে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ায় অভিনন্দন

ঐক্যফ্রন্ট নির্বাচনে আসবে না এমন সংশয় নেই: কাদের

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ৮ নভেম্বর, ২০১৮

জাতীয় ঐক্যফ্রন্ট আসন্ন নির্বাচনে আসবে না, এরকম সংশয় আমি প্রকাশ করছি না। বললেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বুধবার রাত ১১ টায় গণভবনের ব্যাংকুইট হলে আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোট এবং ২৪টি রাজনৈতিক দলের সংলাপ শেষে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের সাংবাদিকদের আরও বলেন, আমি বিশ্বাস করি সব রাজনৈতিক দল নির্বাচনে অংশ নেবে। সারাদেশে রাজনীতিতে যে উত্তাপ ছড়িয়েছে সেই উত্তাপে একেবারে পানি ঢেলে দেবেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

কাদের বলেন, আশা করি সব দলই নির্বাচনে অংশগ্রহণ করবে। রাজনীতির ইতিহাসে আগামী নির্বাচন একটি নতুন মাইল ফলক হবে।

তিনি বলেন, আগামীকাল বৃহস্পতিবার নির্বাচনী তফসীল ঘোষণা করা হবে এ কারণে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন স্থগিত করা হয়েছে। এর আগে সন্ধ্যা ৭টার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ১৪ দলীয় জোটের নেতাদের সঙ্গে ২৪ দলের সংলাপ শুরু হয়।

সংলাপ শুরুর আগে প্রধানমন্ত্রী ব্যাংকুইট হলে প্রবেশ করলে ন্যাশনাল ডেমোক্রেটিক এ্যালায়েন্স প্রেসিডেন্ট ব্যারিস্টার নাজমুল হুদাসহ ২৪ দলের নেতৃবৃন্দ তাকে স্বাগত জানান।


এ ক্যটাগরির আরো খবর..