× Banner
সর্বশেষ
স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন হানিফ সংকেত প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত পঞ্চগড়ের বোদায় ৩শত লিটার পেট্রোল জব্দ, ২ জনের জেল ও জরিমানা  তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন পররাষ্ট্রমন্ত্রী সমাজকল্যাণ মন্ত্রীর সঙ্গে মা‌র্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ চিকিৎসক ও সরঞ্জাম সংকটে শার্শার উপ-স্বাস্থ্যকেন্দ্রগুলোতে সেবা বন্ধ শিগগিরই সংশোধনের মাধ্যমে চূড়ান্ত হচ্ছে সম্প্রচার নীতিমালা বেগম খালেদা জিয়ার পক্ষে স্বাধীনতা পুরস্কার প্রধানমন্ত্রীর কন্যা জাইমা রহমান প্রধানমন্ত্রীর সঙ্গে বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের সাক্ষাৎ নীরা গ্রাহকদের বিশেষ সুবিধা দিতে শাহরুখ আমিনের সঙ্গে প্রাইম ব্যাংকের চুক্তি

এসপি বাবুল আখতারের স্ত্রী মাহমুদা খানম নিহতের ঘটনায় মাগুরার বাড়িতে চলছে শোকের মাতম

admin
হালনাগাদ: রবিবার, ৫ জুন, ২০১৬

মাগুরা প্রতিনিধিঃ চট্রগ্রামের মিতু আক্তার খুনের ঘটনায় মাগুরা শহরের কাউন্সিল পাড়ায় এসপি বাবুল আক্তারের পৈত্রিক বাড়িতে চলছে শোকের মাতম। পুত্রবধূর নির্মম এই হত্যার ঘটনায় বাবুল আক্তারের বাবা আব্দুল ওয়াদুদ ও মা শাহিদা বেগম বিলাপ করছেন আর কান্নায় ভেঙ্গে পড়ছেন।

এদিকে এ হত্যাকান্ডের খবর ছড়িয়ে পড়লে প্রতিবেশী ও শুভাকাঙ্খিরা সমবেদনা জানাতে বাবুল আক্তারের পিতার বাড়িতে ভিড় করেন। মাগুরার পুলিশ সুপার একেএম এহসান উল্লাহ ও অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম স্বস্ত্রীক বাবুল আক্তারের বাড়িতে গিয়ে তার বাবা-মাকে সমবেদনা জানান।

উল্লেখ্য এসপি বাবুল আক্তারের বাবা পুলিশের অবসরপ্রাপ্ত এস আই আব্দুল ওয়াদুদ ও মা শাহিদা বেগম মাগুরার শহরের কাউন্সিল পাড়া নিজ বাড়িতে বসবাস করেন।


এ ক্যটাগরির আরো খবর..