× Banner
সর্বশেষ
জাতীয় চিড়িয়াখানায় আকস্মিক পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ১২ শিশুর প্রাণ গেল, মোট মৃত্যু ৪৫১ জনদুর্ভোগ কমাতে চন্দ্রগঞ্জকে উপজেলায় উন্নীত করা হয়েছে – পানি সম্পদ মন্ত্রী পাইকগাছায় ফুটবলে চলার সাথী ; দড়ি টনায় হাঁটার সাথী চ্যাম্পিয়ন  পাইকগাছা জিরো পয়েন্টে সড়ক প্রশস্তকরণে বড় বাধা বৈদ্যুতিক খুঁটি, বাড়ছে জনদুর্ভোগ ও দুর্ঘটনার শঙ্কা ভারতীয় ভিসায় নিষেধাজ্ঞা বহাল স্থবির ভ্রমন খাত বেনাপোলে বিজিবির অভিযানে চোরাচালান পণ্য আটক  নতুন প্রজন্মকে সুস্থ ও সচেতনভাবে গড়ে তোলাই সরকারের প্রধান লক্ষ্য – ভূমি ও পার্বত্য চট্টগ্রাম প্রতিমন্ত্রী ধর্মীয় ও ভাষাগত গোষ্ঠী বাংলাদেশের অবিচ্ছেদ্য অংশ -তথ্যমন্ত্রী সেবার নামে হয়রানি এবং অপচিকিৎসা থেকে বিরত থাকতে হবে -ভূমি প্রতিমন্ত্রী

এসএসসি শিক্ষার্থীদের বিদায়, বার্ষিক মিলাদ ও নবীনদের বরণ অনুষ্ঠান

Brinda Chowdhury
হালনাগাদ: মঙ্গলবার, ২৮ জানুয়ারী, ২০২০

রতি কান্ত রায়, কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রাম জেলার নারী শিক্ষার বিদ্যাপীঠ নুরনবী হলোখানা বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক মিলাদ ও এসএসসি শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার( ২৮ জানুয়ারি)   বিকালে স্কুল প্রাঙ্গণে এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক উপজেলা পরিষদ ভাইজ চেয়ারম্যান ও স্কুল পরিচালনা কমিটির সভাপতি মোঃ নুরনবী সরকার ।
স্কুলের প্রধান শিক্ষক মোঃ নুরুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন জনাব মোঃ আজিজুল ইসলাম সাবেক চেয়ারম্যান,  জনাব অজয় কুমার নায়েক রায় সাবেক প্রধান শিক্ষক, জনাব আ ন ম আঃ খালেক সাবেক প্রধান শিক্ষক, জনাব ছম্বিল হোসেন সাবেক প্রধান শিক্ষক, আঃ লতিফ, রুকুনুজ্জান রুবেল, ও সোলাইমান প্রমুখ। মিলাদ মাহফিল পরিচালনা করেন মাওলানা মোঃ মশিউর রহমান। এবারের এসএসসি পরীক্ষায় এ স্কুল থেকে ২১ জন শিক্ষার্থী অংশগ্রহণ করবে।
সভায় সভাপতি মোঃ নুরনবী সরকার  বলেন, গুরুত্বপূর্ণ স্থানে অবস্থিত এ স্কুলটি নারী শিক্ষার্থীদের মাঝে শিক্ষার আলো ছড়াচ্ছে। শিক্ষকরা আন্তরিক আছেন। তাই আশা করছি এসএসসি পরীক্ষায় এ শিক্ষার্থীরা ভাল করবে।
তিনি আরও  বলেন, শিক্ষার্থীদের ভাল রেজাল্ট করার সাথে এ স্কুলে সুনাম জড়িয়ে আছে। তাই মনোযোগ সহকারে পরীক্ষা দেওয়ার জন্য তিনি শিক্ষার্থীদের প্রতি আহবান জানিয়েছেন।


এ ক্যটাগরির আরো খবর..