× Banner
সর্বশেষ
মার্চে পোশাক রপ্তানি কমেছে ১৯ শতাংশ যিশু খ্রিস্টের মৃত্যুর দিন কীভাবে ‘Good’ হতে পারে? আজ শুক্রবার (৩ এপ্রিল) দিনের শুরুতে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৩ এপ্রিল (শুক্রবার) দিনের শুরুতে পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে জ্বালানি সংকট সব অফিসের নতুন সময়সীমা নির্ধারণ মার্চ মাসে সারাদেশে অভিযানে পৌনে ৪ লাখ লিটার অবৈধ মজুতকৃত জ্বালানি তেল উদ্ধার হিন্দুদের ওপর মিথ্যা মামলা প্রত্যাহার এবং হামলার ঘটনায় বিচারের আশ্বাস প্রধানমন্ত্রীর আমরা হাম প্রতিরোধে পুরোপুরি প্রস্তুত -স্বাস্থ্যমন্ত্রী ভূমি ব্যবস্থাপনায় দুর্নীতিকে প্রাতিষ্ঠানিকভাবে বন্ধ করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী পারস্পরিক সেতুবন্ধন রচনার অন্যতম শক্তিশালী মাধ্যম সংস্কৃতি -সংস্কৃতি মন্ত্রী

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে শান্তিপূর্ণ ভাবে এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত

Kishori
হালনাগাদ: রবিবার, ৩০ এপ্রিল, ২০২৩
এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত

ঝিনাইদহে শান্তিপুর্ণ ভাবে নকলমুক্ত পরিবেশে অনুষ্ঠিত হয়েছে এসএসসি ও সমমানের প্রথম দিনের পরীক্ষা। জেলার ৬ উপজেলার ৫৪টি কেন্দ্রের মধ্যে এসএসসিতে ৩৬টি, দাখিলে ৯ এবং ভোকেশনালে ৯টি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এ বছর জেলায় মোট ২৩ হাজার ৪’শ ৮০ জন পরীক্ষার্থী রয়েছে।

নকলমুক্ত ও শান্তিপুর্ণ ভাবে পরীক্ষা গ্রহণে জেলা প্রশাসনের পক্ষ থেকে সকল প্রকার ব্যবস্থা গ্রহণ করা হয়। পরীক্ষা শুরুর পর জেলা প্রশাসক এস এম রফিকুল ইসলাম বিভিন্ন কেন্দ্র পরিদর্শণ করেন। পরিদর্শণে অতিরিক্ত জেলা প্রশাসক রথীন্দ্রনাথ রায়, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়ার জেরিন উপস্থিত ছিলেন।

সেসময় জেলা প্রশাসক এস এম রফিকুল ইসলাম বলেন, সকাল থেকেই জেলা প্রশাসনের কর্মকর্তাদের তত্বাবধানে ৬ টি উপজেলায় শান্তিপুর্ণ ভাবে পরীক্ষা গ্রহণ সম্পন্ন হয়েছে। মন্ত্রনালয়ের নির্দেশনা মোতাবেক আমরা পরীক্ষা গ্রহণ করেছি। কোন প্রকার নকল ও প্রশ্নফাঁসের প্রশ্নই ওঠেনা।


এ ক্যটাগরির আরো খবর..