× Banner
সর্বশেষ
গুণিজনদের সম্মানিত করলে সমাজের বিভিন্ন উন্নয়নমূলক ক্ষেত্রেও ইতিবাচক প্রভাব পড়ে – সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী সালথায় প্রকাশ্যে মাদক সেবন; ৪ যুবকের এক মাসের কারাদণ্ড আজ বুধবার (৬ মে) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৬ মে (২২ বৈশাখ) বুধবারের দিনপঞ্জি  ও ইতিহাসের এইদিনে ফরিদপুরে মব সন্ত্রাসে নিহতের এতিম কন্যার পাশে প্রধানমন্ত্রী পেশাদার সাংবাদিকরা যেন বিপদে না পড়ে তাই সৎ সাংবাদিকতাকে সুরক্ষা দিতে হবে – তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর কাছে সিএজির অডিট রিপোর্ট পেশ মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন – জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী পর্যটন খাতে গতি আনতে উদ্ভাবনী উদ্যোগের আহ্বান বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর পিরোজপুরের সড়কগুলো দ্রুত মেরামত করে যান চলাচলের উপযোগী করার নির্দেশ প্রধানমন্ত্রীর

নিউজ ডেক্স

এসএসসিতে যশোর বোর্ডে গড় পাশের হার ৯৩.০৯ জিপিএ-৫ পেয়েছে ১৬৪৬১ জন

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ৩০ ডিসেম্বর, ২০২১
এসএসসিতে যশোর বোর্ডে গড় পাশের হার ৯৩.০৯ জিপিএ-৫ পেয়েছে ১৬৪৬১ জন

স্টাফ রিপোর্টরা, যশোর : এবছর যশোর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডে এসএসসি পরীক্ষায় গড় পাশের হার ৯৩ দশমিক ০৯ শতাংশ। এ বোর্ড থেকে জিপিএ-৫ পেয়েছে ১৬হাজার ৪শ’ ৬১জন। এ বছর পশের হার ও জিপিএ-৫ এ মেয়েরা এগিয়ে রয়েছে।
সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা হলেও সিস্টেমগত কারণে পাশের হার বেশি। তবে এ ফলাফল ভর্তির ক্ষেত্রে জটিলতা সৃষ্টি করবে না বলে জানিয়েছে শিক্ষা বোর্ড।  এ বছর যশোর বোর্ডের আওতায় খুলনা বিভাগের ১০ জেলার ২ হাজার ৫শ’ ৩৭টি বিদ্যালয় থেকে ১ লাখ ৭৮ হাজার ৭৯৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ছাত্র ছিল ৯১ হাজার ৫৯৯ ও ছাত্রী ৮৭ হাজার ১৯৬ জন।
যার মধ্যে বিজ্ঞান বিভাগ থেকে ৩৭ হাজার ২৮৫ জন, মানবিক বিভাগ থেকে ১ লাখ ১৫ হাজার ১৮২জন, বাণিজ্য বিভাগ থেকে ২৬ হাজার ৩২৮জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছিল। আজ ফলাফল ঘোষণার পর স্কুলগুলোতে শিক্ষার্থীদের উপস্থিত ছিলে খুবই কম। তবে যারা স্কুলে এসেছে তারা উল্লাসে মেতে উঠে। কাঙ্খিত ফলাফলে তারা সন্তোষ প্রকাশ করে। একইসাথে অভিভাবকরাও সন্তোষ প্রকাশ করেছেন। এছাড়া দীর্ঘদিন পর শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নিয়ে ভালো ফল করায় খুশি শিক্ষকরাও।
এদিকে সংক্ষিপ্ত সিলেবাসের পরীক্ষাতেও এ বছর পশের হার ও জিপিএ-৫ এ মেয়েরা এগিয়ে রয়েছে। সেই সাতে এ বছর গড় পাশের হার বেশি হলেও ভর্তিতে কোন প্রভাব পড়বে না বলে জানিয়েছেন যশোর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক।


এ ক্যটাগরির আরো খবর..