× Banner
সর্বশেষ
আল্টিমেটাম রাজপথে দেওয়া যায়, সংসদে নয়, জামায়াত সেক্রেটারিকে স্পিকার তামাক নিয়ন্ত্রণে তরুণদের দাবি সংসদে তুলে ধরা হবে -ববি হাজ্জাজ মৎস্যজীবী থেকে ভোক্তা-সবাইকে জাটকা সংরক্ষণে এগিয়ে আসতে হবে পানিসম্পদ মন্ত্রীর সাথে সাথে চীনের রাষ্টদূতের সাক্ষাৎ খেলাধুলার মাধ্যমে সুস্থ জাতি গঠন করা সম্ভব -যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী একমাত্র বাংলাদেশই জ্বালানি তেলের দাম অপরিবর্তিত -মন্ত্রী ইকবাল হাসান নড়াইলে সড়ক দুর্ঘটনায় মহিলা নিহত  সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক আজ ৭ এপ্রিল বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ মঙ্গলবার (৭ এপ্রিল) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে

এসএসসিতে জিপিএ-৫ পেয়েছেন ১ লাখ ১০ হাজার ৬২৯ জন

admin
হালনাগাদ: রবিবার, ৬ মে, ২০১৮

বিশেষ প্রতিবেদকঃ  এবার মাধ্যমিক স্কুল সার্টিফিকেট(এসএসসি) ও সমমানের পরীক্ষায় পাসের হার কমলেও বেড়েছে জিপিএ-৫ প্রাপ্তের সংখ্যা।

এবার ১০টি শিক্ষা বোর্ডে পাসের হার ৭৭ দশমিক ৭৭ শতাংশ। গতবার এ হার ছিল ৮০ দশমিক ৩৫ শতাংশ।

এবার এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ১০ হাজার ৬২৯ জন পরীক্ষার্থী। এসএসসিতে জিপিএ-৫ পেয়েছেন ১ লাখ ২ হাজার ৮৪৫ জন।

গেলো বছর জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৪ হাজার ৭৬১ জন।  ফলে গতবারের চেয়ে এ সংখ্যা বেড়েছে ৫ হাজার ৮৬৮ জন ।

এর আগে আজ রোববার সকাল ১০টার দিকে এই পরীক্ষার ফলাফলের অনুলিপি গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে তুলে দেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। এ সময় বিভিন্ন বোর্ডের চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন।

পরে পরীক্ষার ফলাফলের বিষয়ে সংক্ষিপ্ত তথ্য জানান শিক্ষামন্ত্রী।

এবারের এসএসসি পরীক্ষায় ২০ লাখ ৩১ হাজার ৮৯৯ পরীক্ষার্থী অংশগ্রহণ করেছে। এর মধ্যে ছাত্র ১০ লাখ ২৩ হাজার ২১২ জন এবং ছাত্রী ১০ লাখ ৮ হাজার ৬৮৭ জন।

ওয়েবসাইটের মাধ্যমে ফলাফল জানার জন্য মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডের ফলাফল প্রকাশের ওয়েবসাইট  www.educationboardresults.gov.bd এ ভিজিট করুন। এসএসসির ফলাফল দেখার জন্য ক্লিক করুন এখানে।


এ ক্যটাগরির আরো খবর..