× Banner
সর্বশেষ
আজ ২৫ মার্চ বুধবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৫ মার্চ বুধবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ইতিহাস থেকে শিক্ষা নিয়ে সুষ্ঠু নির্বাচন ও সুশাসনের সঠিক পথ নির্ধারণ সম্ভব -তথ্যমন্ত্রী ব্রাজিল আর্জেন্টিনার খেলার সিডিউল প্রধানমন্ত্রীর সঙ্গে আইএমএফ কর্মকর্তার সাক্ষাৎ বর্ণবাদ নির্মূলে বৈশ্বিক ঐক্যের আহ্বান জানালো বাংলাদেশ এবার সিলেটের আরেক হাসপাতালে স্বাস্থ্য প্রতিমন্ত্রীর ঝটিকা সফর! ভিডিও কলেই হাজিরা খাতা তলব কলম্বিয়ায় সামরিক পরিবহন বিমান বিধ্বস্ত, নিহত অন্তত ৩৪ ইরান যুদ্ধ ও বৈশ্বিক তেলের দাম বৃদ্ধি, বাংলাদেশের ওপর সম্ভাব্য প্রভাব টানা ৭ দিনের ছুটি শেষে আজ খুলছে সকল অফিস

ডেস্ক

এশিয়ায় ভূরাজনৈতিক কৌশল বদল করছে যুক্তরাষ্ট্র

Brinda Chowdhury
হালনাগাদ: বুধবার, ১৪ জুন, ২০২৩
এশিয়ায় ভূরাজনৈতিক কৌশল

রাজনৈতিক ভাষ্যকাররাও দীর্ঘদিন ধরে এশিয়াকে বৈশ্বিক ভূ-অর্থনীতির নতুন কেন্দ্র হিসেবে ঘোষণা করে আসছেন। এশিয়ায় কী ঘটে, তা দুটি কারণে বিশ্বের কাছে গুরুত্বপূর্ণ। প্রথমত, এশিয়ায় বিশ্বের জনসংখ্যার অর্ধেকেরও বেশি বাস করে এবং বিশ্বের অর্থনৈতিক কর্মকাণ্ডের একটি বড় অংশ এখানে সংঘটিত হয়। এভাবে এশিয়া বৈশ্বিক অগ্রগতির ইঞ্জিন হয়ে আছে। কিন্তু এশিয়া তো শুধু মনোহর অভিনেতা কিংবা মনোরম বাগানের মতো নয়। এখানেই ভৌগোলিকভাবে বিশ্বের বৃহত্তম সাতটি সামরিক বাহিনী রয়েছে। এভাবে এশিয়া একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ স্থান; জাতি ও জাতিসত্তাগুলোর এক বর্ণিল আবাসস্থল। ইউরোপের মতো এশিয়ায় জাতীয়তাবাদ নিষিদ্ধ কিছু নয়। গত সাত দশকে বেশিরভাগ এশীয় রাষ্ট্র উপনিবেশমুক্ত হয়েছে। তারা উচ্চাকাঙ্ক্ষী এবং পরিচয় টিকিয়ে রাখার ব্যাপারে প্রচণ্ড সজাগ। এর সম্ভাব্য ফলাফল হিসেবে এশিয়ার রাজনীতি অত্যন্ত গতিশীল ও প্রাণবন্ত। তাই ভূ-অর্থনীতি ছাড়াও এশিয়া ভূ-রাজনীতির একটি গুরুতর মঞ্চ। চীনের উত্থান এই ভূ-রাজনৈতিক গতিশীলতাকে আরও জটিল করে তুলেছে।

চীনের উত্থানের কারণে এশীয় ভূ-রাজনীতিতে সাম্প্রতিক যে নড়াচড়া দেখা যাচ্ছে, এ পরিপ্রেক্ষিতে মার্কিন যুক্তরাষ্ট্র তার ঐতিহ্যগত হাব-অ্যান্ড-স্পোক অ্যালায়েন্স সিস্টেমকে (অসম শক্তিগুলোর ঐক্য) পুনরুদ্ধার করছে। পাশাপাশি এ অঞ্চলে তার মিত্র ও বিশ্বস্ত অংশীদারদের সক্ষমতা বৃদ্ধি করছে।

দীর্ঘ সময় ধরে বেইজিং তার উচ্চাকাঙ্ক্ষা বিষয়ে চুপচাপ ছিল এবং মিষ্টি মিষ্টি কথা বলে আসছিল। চতুর চীনা নেতারা আমেরিকানদের কাছে এ ধারণা অন্ধের মতো বিক্রি করেছিল যে, রাজনৈতিক স্বাধীনতা অর্থনৈতিক সংস্কারের একটি স্বাভাবিক পরিণতি হবে। এটি ওয়াশিংটনের কানে মধুর শোনাচ্ছিল। তাই ১৯৭১ সালে মাও-নিক্সনের যোগাযোগের পর চীন গোপনে তৎকালীন সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে ওয়াশিংটনের পক্ষে ছিল। সাবেক চীনা রাষ্ট্রনায়ক দেং জিয়াওপিং ভালোভাবে জানতেন, আমেরিকান পুঁজি ও প্রযুক্তি চীনের অর্থনৈতিক রূপান্তরের জন্য অমৃতের মতো হবে। ওয়াশিংটনের মতো করে তার লাখ লাখ দরিদ্রকে মধ্যবিত্তের দিকে নিয়ে যাবে।

এই কৌশল খুবই কাজে দিয়েছে। পশ্চিমা পুঁজি, অভ্যন্তরীণ সংস্কার ও উৎপাদন চৌকস চীনকে অসাধারণ এক অর্থনৈতিক শক্তিকেন্দ্রে রূপান্তরিত করেছে। চীনের অর্থনৈতিক গতিশীলতা অন্যান্য আঞ্চলিক পক্ষের জন্য তাদের অর্থনীতির বিকাশের সুযোগ হিসেবে হাজির হয়েছে। আসিয়ানের মতো প্রতিষ্ঠানগুলো চীনের অর্থনৈতিক ছত্রছায়া এবং আমেরিকান নিরাপত্তা আশ্রয়ের যৌথ সুবিধায় লাভবান। মার্কিন-চীন সম্পর্কের এই ভারসাম্য আঞ্চলিক অর্থনৈতিক সমৃদ্ধির ভিত্তি হিসেবে কাজ করেছে। যাই হোক, অন্যান্য বৃহৎ শক্তির মতো বেইজিং এখন মনে করে, তার সময় এসেছে। তারা এখন তাদের অর্থনৈতিক শক্তিকে রাজনৈতিক শক্তিতে রূপান্তর করতে চায়। তাই ওয়াশিংটন তার জোট ব্যবস্থাকে শক্তিশালী এবং আঞ্চলিক অংশীদারদের বৃহত্তর সক্ষমতা দানের মাধ্যমে এশিয়া সম্পর্কিত কৌশল পুনর্বিবেচনা করছে। ১৯৭০-এর দশকে ভিয়েতনাম যুদ্ধে ওয়াশিংটনের অপমানজনক পরাজয়, অনেককেই যুক্তরাষ্ট্রকে এশিয়ার আঙিনা থেকে সরিয়ে দিতে প্ররোচিত করেছিল। ভিয়েতনাম ছিল বাস্তববাদের ওপর আবেগের জোয়ারের বড় ধরনের ঘটনা। সেটি যা-ই হোক, দুর্মুখদের ভুল প্রমাণ করে ওয়াশিংটন বারবার নিজেকে নতুন করে হাজির করে এবং বিশ্বে তার ভূমিকাকে নতুন করে সাজায়। যেমন অনেকেই বলেছেন, ভিয়েতনাম থেকে শিক্ষা নিয়ে ওয়াশিংটন সরাসরি হস্তক্ষেপের বদলে দূর থেকে ভারসাম্য রক্ষার পদ্ধতিতে গিয়েছে। সহজভাবে বললে, ওয়াশিংটন তার এবং তার মিত্রদের স্বার্থ রক্ষায় অপেক্ষাকৃত বেশি পরোক্ষ পদ্ধতি অনুসরণ করার জন্য হস্তক্ষেপের ধারণাটি বাতিল করে দিয়েছে।

মার্কিন যুক্তরাষ্ট্র তার বৃহত্তর ভারসাম্য কৌশলের স্বার্থে তার ঐতিহ্যবাহী হাব-অ্যান্ড-স্পোক অ্যালায়েন্স রীতি পুনরায় চালুর চেষ্টা করছে। যাই হোক, যুক্তি একই রয়ে গেছে; চীনকবলিত এককেন্দ্রিক এশিয়া হতে না দেওয়া। অন্য কথায়, একটি বহু মেরুর এশিয়া নীতি অনুসরণ করা। আমেরিকার এশিয়া পুনর্মূল্যায়নের দুটি মূল উপাদান রয়েছে। প্রথমত, মিত্র ও অংশীদারদের মধ্যে বৃহত্তর সম্পৃক্ততার সুবিধা দেওয়া এবং দ্বিতীয়ত, আঞ্চলিক মিত্র ও অংশীদারদের প্রযুক্তিগত ও সামরিক সক্ষমতা বৃদ্ধি করা।

এ ধরনের পুনর্বিবেচনা আঞ্চলিক মিত্র ও অংশীদারদের ভূমিকাকে আরও প্রাসঙ্গিক করে তোলে। পাশাপাশি অংশীদারিত্বের বিকেন্দ্রীকরণ করে এবং আমেরিকাকে সাময়িক অবকাশ দেয়। মার্কিন যুক্তরাষ্ট্র জাপান ও দক্ষিণ কোরিয়ার মধ্যে সম্পর্ক মেরামত; অস্ট্রেলিয়া ও জাপানের মধ্যে বৃহত্তর সহযোগিতা বৃদ্ধি এবং দ্বিপক্ষীয় আর ছোট পর্যায়েও জাপান ও অস্ট্রেলিয়ার সঙ্গে আরও কাজ করতে ভারতকে উৎসাহিত করতে পর্দার অন্তরালে ভূমিকা পালন করছে। মার্কিন-জাপান-ভারত-অস্ট্রেলিয়ার মধ্যে কোয়াড বিন্যাস হলো, আঞ্চলিক শৃঙ্খলাকে স্থিতিশীল করে এশিয়ায় নমনীয় আঞ্চলিক ব্যবস্থা তৈরির আরেকটি উদ্যোগ। নয়াদিল্লি এবং ওয়াশিংটনের মধ্যে ক্রমবর্ধমান প্রতিরক্ষা সহযোগিতা একটি পরিবর্তিত এশীয় ল্যান্ডস্কেপের পরিকল্পনা স্পষ্ট করে।

দূর থেকে ভারসাম্য রাখার অর্থ হলো, কোনো আঞ্চলিক সংঘাত ছড়িয়ে পড়লে এবং তা যদি যুক্তরাষ্ট্রের কোনো মিত্রের অবস্থানকে হুমকিতে ফেলে, তাহলে ওয়াশিংটন তার সামরিক তাকদ ব্যবহার করবে। এর মূল লক্ষ্য– কোনো একক শক্তিকে এশিয়ায় দাপট চালাতে না দেওয়া। যতদিন কোনো একক পরাশক্তি যুক্তরাষ্ট্র বা তার মিত্রদের স্বার্থের হুমকি না হবে, ততদিন যুক্তরাষ্ট্র হাত তুলে বসে থাকবে।


এ ক্যটাগরির আরো খবর..