× Banner
সর্বশেষ
বিদেশগামীদের ১০ লক্ষ টাকা পর্যন্ত জামানতবিহীন ঋণ সুবিধা স্বাধীনতার ৫৪ বছরে মুক্তিযোদ্ধা বনাম রাজাকার যুদ্ধবিরতির বদলে পূর্ণাঙ্গ সমাপ্তি চায় ইরান আজ ১ এপ্রিল বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ বুধবার (১ এপ্রিল) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে ইসলামাবাদে কূটনৈতিক অভ্যর্থনা অনুষ্ঠিত মাদারীপুরে শিবচরে তালা ভেঙ্গে ৫৬০০ লিটার জ্বালানি তেল জব্দ, খোলাবাজারে বিক্রি আবুল হাসানাত আবদুল্লাহসহ চারজনের বিরুদ্ধে অভিযোগ আমলে, শুনানি ১৫ এপ্রিল জুলাই জাতীয় সনদের আলোকে সংবিধান সংশোধনে সংসদীয় বিশেষ কমিটি গঠন হামজনিত শিশুমৃত্যু রোধে জীবন রক্ষাকারী ‘বাবল সিপ্যাপ’ প্রযুক্তির দেশব্যাপী সম্প্রসারণ

এশিয়া কোটিংসকে অ্যাডভান্সড ট্রানজ্যাকশন ব্যাংকিং সেবা দেবে ব্র্যাক ব্যাংক

Kishori
হালনাগাদ: সোমবার, ১০ নভেম্বর, ২০২৫
এশিয়া কোটিংস প্রাইভেট

এশিয়া কোটিংস প্রাইভেট লিমিটেডকে উন্নত ট্রানজ্যাকশন ব্যাংকিং সেবা দিতেপ্রতিষ্ঠানটির সঙ্গে চুক্তি করেছে ব্র্যাক ব্যাংক। এটি প্রতিষ্ঠানটির রিসিভেবল ম্যানেজমেন্টকে আরও কার্যকর ওসহজ করবে।

সোমবার, ১০ নভেম্বর ২০২৫ এই সহযোগিতার লক্ষ্য হলো ডিলার ও পরিবেশকদের কালেকশন প্রক্রিয়ায় গতিশীলতা ও স্বচ্ছতা নিশ্চিত করেঅপারেশনাল দক্ষতা বৃদ্ধি করা।এই চুক্তির আওতায় এশিয়া কোটিংস ব্র্যাক ব্যাংকের এজেন্ট ব্যাংকিং ও ডিজিটাল ব্যাংকিং সল্যুশন ব্যবহার করবে।এই ডিজিটাল সিস্টেমের আওতায় যুক্ত থাকবে প্রায় ৩০০ ডিস্ট্রিবিউটর ও রিটেইলার, যা রিয়েল-টাইম কালেকশন ওসহজ রিকনসিলিয়েশন নিশ্চিত করবে।

২৮ অক্টোবর ২০২৫ ঢাকায় ব্র্যাক ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এই চুক্তিটি স্বাক্ষরিতহয়। এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্র্যাক ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব ট্রেজারি,ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস অ্যান্ড কর্পোরেট অ্যান্ড ইনস্টিটিউশনাল ব্যাংকিং মো. শাহীন ইকবাল সিএফএ, হেডঅব ট্রানজ্যাকশন ব্যাংকিং এ. কে. এম. ফয়সাল হালিম এবং হেড অব কমার্শিয়াল ব্যাংকিং এ. টি. এম. জামাল উদ্দিন।
এছাড়াও উপস্থিত ছিলেন এশিয়া কোটিংস প্রাইভেট লিমিটেডের কান্ট্রি ডিরেক্টর শামারা ওয়ানিয়ারাচ্চি এবং হেড অবফাইন্যান্স আহসান কবিরসহ প্রতিষ্ঠানটির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এই উদ্যোগটি উদ্ভাবনী ও কার্যকর ডিজিটাল ব্যাংকিং সেবার মাধ্যমে কর্পোরেট ক্লায়েন্টদের অপারেশনাল দক্ষতাও ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টকে আরও উন্নত করার ব্যাপারে ব্র্যাক ব্যাংকের ব্যক্ত করা প্রতিশ্রুতিরপ্রতিফলন।


এ ক্যটাগরির আরো খবর..