× Banner
সর্বশেষ
‘কৃষক কার্ড’ কিভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে ইরানে বড় হামলা আসছে, প্রয়োজনে স্থলসেনা মোতায়েন – ট্রাম্প পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কুয়েত, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত ও কাতারের পররাষ্ট্র মন্ত্রীদের ফোনালাপ ‘পাশে থাকার জন্য’ মোদিকে ধন্যবাদ জানালেন নেতানিয়াহু নারীকে জনসম্পদে রূপান্তর ছাড়া জাতীয় প্রবৃদ্ধি সম্ভব নয় – মীর হেলাল সৌদিতে অবস্থানরত বাংলাদেশিদের জন্য দূতাবাসের জরু‌রি বিজ্ঞ‌প্তি সম্প্রীতির বন্ধনে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান পার্বত্য মন্ত্রীর কালীগঞ্জে ৫ দিনের ব্যবধানে একই স্থানে ট্রেনে কেটে দুই যুবকের মৃত্যু পুলিশ-সাংবাদিকসহ সকল হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে মশাল মিছিল বেনাপোল পুটখালী সিমান্ত থেকে ১৭৫ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার

এলএনজি পরিবহণের লক্ষ্যে ছয়টি ট্যাংকার ক্রয় করতে যাচ্ছে বিএসসি

Brinda Chowdhury
হালনাগাদ: বৃহস্পতিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২১

বাংলাদেশ শিপিং কর্পোরেশন (বিএসসি) লিক্যুয়িড ন্যাচারাল গ্যাস (এলএনজি) পরিবহণের লক্ষ্যে বড় আকারের ছয়টি এলএনজি ট্যাংকার/ক্যারিয়ার ক্রয় করতে যাচ্ছে। অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা

(২০২১-২৫), রূপকল্প ২০৪১, টেকসই উন্নয়ন অভীষ্ট ২০৩০ এবং ব্লু-ইকোনমি (সুনীল অর্থনীতি) ধারণার আলোকে বিএসসি ছয়টি জাহাজ ক্রয়ের পরিকল্পনা গ্রহণ করেছে।

ছয়টি ট্যাংকারের ধারণ ক্ষমতা  প্রায়  প্রতিটি ১ লাখ ৪০ হাজার ঘন মিটার করে দু’টি, প্রায়  প্রতিটি ১ লাখ ৭৪ হাজার ঘন মিটার করে দু’টি এবং প্রায় প্রতিটি ১ লাখ ৮০ হাজার ঘন মিটার করে দু’টি। ছয়টি ট্যাংকার ক্রয়ে প্রাথমিকভাবে ব্যয় ধরা হয়েছে  প্রায় ১০ হাজার ৬০২ কোটি টাকা। ১ লাখ ৪০ হাজার ঘন মিটার ধারণ ক্ষমতার দু’টির মূল্য ৩ হাজার ৫৪২ কোটি, ১ লাখ ৭৪ হাজার ঘন মিটার ধারণ ক্ষমতার দু’টির মূল্য ৩ হাজার ৫৩০ কোটি এবং ১ লাখ ৮০ হাজার ঘন মিটার ধারণ ক্ষমতার দু’টির মূল্য ৩ হাজার ৫৩০ কোটি টাকা।

            আজ নৌপরিবহন মন্ত্রণালয়ের সভাকক্ষে বিএসসি কর্তৃক এলএনজি জাহাজ ক্রয়ের প্রস্তাবের বিষয়ে  অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয়ের সভায় এসব তথ্য জানানো হয়। নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহ্মুদ চৌধুরী সভায় সভাপতিত্ব করেন।

            এ সময় অন্যান্যের মধ্যে নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মেজবাহ্ উদ্দিন চৌধুরী, বিএসসি’র ব্যবস্থাপনা পরিচালক কমডোর সুমন মাহমুদ সাব্বির, জ্বালানি বিভাগের যুগ্ম সচিব সেখ আকতার হোসেন, পেট্রোবাংলার পরিচালক আলী মোঃ আল মামুন, রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক যাবেদ চৌধুরী উপস্থিত ছিলেন।

সভায় মহেষখালী দ্বীপের নিকট দেশের দু’টি এলএনজি টার্মিনাল এবং এক বা একাধিক স্থলভিত্তিক এলএনজি টার্মিনাল স্থাপনের প্রেক্ষিতে  এলএনজি ট্যাংকার ক্রয়ের প্রকল্প গ্রহণ করা হয়।

উল্লেখ্য, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭২ সালে বিএসসি প্রতিষ্ঠা করেন। ১৯৭২ সালে ‘বাংলার দূত’ ও ১৯৭৩ সালে ‘বাংলার সম্পদ’ অর্জনের মাধ্যমে বিএসসি প্রতিষ্ঠালগ্ন থেকে সর্বমোট ৩৮টি জাহাজ সংগ্রহ করেছিল। বাণিজ্যিকভাবে অলাভজনক বিবেচিত হওয়ায় বিভিন্ন পর্যায়ে ৩৬টি জাহাজ বিক্রয় ও হস্তান্তরের পর দু’টি জাহাজ ছিল। আওয়ামী লীগ সরকারের গত মেয়াদে ছয়টি নতুন জাহাজ সংগ্রহের ফলে বর্তমানে বিএসসি’র বহরে আটটি জাহাজ রয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..